ঢাকা, শুক্রবার ২৬ জুন ২০২৬,   আষাঢ় ১২ ১৪৩৩

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৯:১৯, ১০ সেপ্টেম্বর ২০২৩

ডেঙ্গুতে আরো ১৪ জনের মৃ-ত্যু 

সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত চব্বিশ ঘণ্টায় আরো ১৪ জনের মৃ-ত্যু হয়েছে। ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৯৯৩ জন।

শনিবার সকাল ৮টা থেকে রোববার (১০ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা ৭৩০ জনে দাঁড়িয়েছে।

রোববার (১০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত একদিনে ডেঙ্গু আক্রান্ত ২৯৯৩ জনের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৯৪ জন, আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯৯৯ জন।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়