আই নিউজ ডেস্ক
বন্যা দুর্গত লিবিয়ায় আজ ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
স্মরণকালের ভ-য়া-ব-হ বন্যার কবলে লিবিয়ার পূর্বাঞ্চল। ঘূর্ণিঝড় ড্যানিয়েলে সৃষ্ট বৃষ্টিপাত থেকে বন্যায় এরিমধ্যে পাঁচ হাজার মানুষের মৃ-ত্যু-র খবর জানা গেছে। ধারণা করা হচ্ছে নি হ তে র সংখ্যা বেড়ে দাঁড়াতে পারে বিশ হাজারে। পূর্বাঞ্চলের দারনা শহর একেবারে লণ্ডভণ্ড হয়ে গেছে। এই অবস্থায় লিবিয়ার বন্যা দুর্গতদের জন্য ত্রাণ সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রাতে এসব ত্রাণসামগ্রী লিবিয়ার উদ্দেশে পাঠানো হবে।
লিবিয়ার বন্যাদুর্গত মানুষের জন্য ওষুধ, শুকনো খাবারসহ ত্রাণসামগ্রী পাঠাচ্ছে বাংলাদেশ সরকার। বৃহস্পতিবার রাতে এসব ত্রাণসামগ্রী লিবিয়ার উদ্দেশে পাঠানো হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড় ড্যানিয়েল ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যের জন্য সশস্ত্র বাহিনী বিভাগের তত্ত্বাবধানে বাংলাদেশ বিমানবাহিনীর একটি সি ১৩০ জে পরিবহন বিমান প্রয়োজনীয় ত্রাণসামগ্রী ও ওষুধসহ রাত ৮টায় লিবিয়ার উদ্দেশে যাত্রা করবে।
উক্ত পরিবহন বিমানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত ত্রাণসামগ্রী হিসেবে প্রয়োজনীয় শুকনো খাবার, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং জরুরি জীবনরক্ষাকারী ওষুধ পাঠানো হচ্ছে। এছাড়া সেনাবাহিনী থেকে প্রয়োজনীয় ওষুধ ও অন্যান্য চিকিৎসা সামগ্রী উল্লিখিত বিমানযোগে লিবিয়াতে পাঠানো হচ্ছে।
বিমানটি রোববার (১৭ সেপ্টেম্বর) ত্রাণ নিয়ে লিবিয়ায় পৌঁছাবে বলেও জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
সাগরে ভেসে গেছেন অন্তত ১০ হাজার মানুষ
লিবিয়ার পূর্বাঞ্চলের অবস্থা ভীতিকর পর্যায়ে চলে গেছে। এই বন্যায় সাগরে ভেসে হাজার হাজার মানুষ। সাগরে ভেসে যাওয়া মানুষের সংখ্যা অন্তত ১০ হাজার বলে রেডক্রিসেন্ট জানিয়েছে। গত সোমবার এই ঝড় সংঘটিত হয়।
আকস্মিক এ বন্যায় সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে লিবিয়ার দারনা শহর। এ শহরের একস-চতুর্থাংশ এলাকা একেবারে ধসে গেছে। ধ্বংস্তুপ খুঁড়ে উদ্ধারকাজ চালাচ্ছেন স্থানীয় বাসিন্দারাই। শুধুমাত্র এই শহরেই ২ হাজার ৩০০ মানুষের মৃত্যু হয়েছে।
এই বন্যাকে অনেকে ‘সুনামির মতো’ বলেও আখ্যায়িত করেছেন। সমুদ্রের পানিতে যারা ভেসে গেছেন, তাদের মরদেহ পানি থেকে উদ্ধারে হিমশিম খাচ্ছেন উদ্ধারকারীরা।
আই নিউজ/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























