Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১২ মার্চ ২০২৬,   ফাল্গুন ২৮ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:৪৩, ১৭ সেপ্টেম্বর ২০২৩

ভূমিকম্পে কাঁপল ঢাকা 

রাজধাণি ঢাকার একটি চিত্র।

রাজধাণি ঢাকার একটি চিত্র।

রাজধানী ঢাকাসহ এর পার্শ্ববর্তী এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানা গেছে। রিখটার স্কেলে ৪ দশমিক ৪ মাত্রার এ ভুমিকম্পের উৎপত্তিস্থল ছিলো গাজীপুরের কালিয়াকৈর থেকে বার কিলোমিটার দূরে।

রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৫০ মিনিটে এ কম্পন অনুভূত হয়। তবে এ কম্পনের ফলে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে গত ১৪ আগস্ট রাত ৮টা ৫০ মিনিটের দিকে রাজধানীসহ সারাদেশে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৫।

ভূমিকম্পে কাঁপল সিলেট
সম্প্রতি অল্প সময়ের ব্যবধানে সিলেটে একাধিক বার ভূমিকম্পের ঘটনা ঘটেছে। আজও সিলেটে চার দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

শনিবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টা ১৮ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।

আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, ৯ সেপ্টেম্বর বিকেল ৪টা ১৮ মিনিট ৩১ সেকেন্ডে ভূমিকম্প অনুভূত হয়। উৎপত্তিস্থল ঢাকা থেকে ২৬৩ কিলোমিটার দূরে সিলেটে।

এর আগে গত ২৯ আগস্ট সিলেটে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৬। এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেট জেলার জৈন্তাপুর উপজেলা থেকে ১৮ কিলোমিটার দূরে ভারতের মেঘালয় রাজ্যে।

আই নিউজ/এইচএ 
 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়