ঢাকা, রোববার   ১৪ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩০ ১৪৩৩

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪:০৬, ২৯ অক্টোবর ২০২৩

পুলিশ হ ত্যা র ঘটনায় মামলা শুরু হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী। ছবি- সংগৃহীত

সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী। ছবি- সংগৃহীত

পুলিশ হত্যার ঘটনায় শনাক্তকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মামলা শুরু হয়েছে। মামলা আরো অনেকে দিবে।

রোববার (২৯ অক্টোবর) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। 

এসময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, প্রধান বিচারপতির বাসায় হামলার ঘটনায় মামলা হবে। আমরা মামলাগুলো নেব। 

তিনি আরো বলেন, বিএনপির নৃশংসতায় গতকাল প্রায় শতাধিক পুলিশ আহত হয়েছেন। আওয়ামী লীগের মহিলা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছে তারা (বিএনপি)। আহত হলো পুলিশ, আর হরতাল ডাকে বিএনপি। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধান বিচারপতির বাড়িতে যারা ঢুকেছে তাদের চিহ্নিত করে মামলা হবে। পুলিশকে পিটিয়ে হত্যার জন্য মামলা হবে। হাসপাতালে হামলার ঘটনায় মামলা হবে। গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায়ও মামলা হবে। আমার জানা মতে শতাধিক পুলিশ আহত হয়েছে। আওয়ামী লীগের মহিলা নেত্রীদের ওপরও হামলা হয়েছে।

বিএনপি নেতাদের গ্রেফতার প্রসঙ্গে তিনি বলেন, এ সহিংসতা যখন হচ্ছিল তখন সিনিয়র নেতারা মিটিং করছিলেন। তাদের ডিএমপি কমিশনার বার বার জিজ্ঞেস করছিলেন তাদের মহাসমাবেশের সীমানা কতো দূর হবে, তারা জানিয়েছিল নাইটেঙ্গেল মোড় পর্যন্ত। কিন্তু তারপরও যে সহিংসতা হয়েছে সেটির দায় কি বিএনপি নেতারা এড়াতে পারবেন?

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা করতে চাইলে মামলাগুলো নেয়া হবে। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়