Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১৭ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ৫ ১৪৩২

আই নিউজ প্রতিবেদক

প্রকাশিত: ১৪:২৮, ৩০ অক্টোবর ২০২৩

ঢাকায় রাজনৈতিক স হিং স তা: ৭ দেশের উদ্বেগ প্রকাশ

রাজনৈতিক দলগুলোর সমাবেশে সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দেয়া যৌথ বিবৃতি। ছবি- সংগৃহীত

রাজনৈতিক দলগুলোর সমাবেশে সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দেয়া যৌথ বিবৃতি। ছবি- সংগৃহীত

ঢাকায় রাজনৈতিক দলগুলোর সমাবেশে সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রসহ সাত দেশের কূটনৈতিক মিশন। পাশাপাশি ২৮ অক্টোবরের সহিংসতায় প্রাণহানি ও আহতদের জন্য সমবেদনা জানানো হয়েছে। 

উল্লেখ্য, ২৮ অক্টোবর বিএনপির সমাবেশকে ঘিরে হওয়া সংঘর্ষে এক পুলিশ সদস্য ও একজন সংবাদকর্মীসহ মোট ৩ জন নি হ ত হয়েছেন। 

ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের ফেসবুক পেজে সোমবার দুপুর সাড়ে ১২টায় এ বিবৃতি প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, দক্ষিণ কোরিয়া, নরওয়ে, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের দূতাবাস ও হাইকমিশন এ যৌথ বিবৃতিতে সাক্ষর করেছে।

এ সাত দেশ যৌথ বিবৃতিতে জানিয়েছে, ২৮ অক্টোবর রাজনৈতিক সমাবেশে সহিংসতায় নিহত ও আহতদের জন্য আমরা সমবেদনা প্রকাশ করছি।

বিবৃতিতে আরও বলা হয়, অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশে তৈরির জন্য আমরা সকল পক্ষকে সংযম, সহিংসতা পরিহার এবং এক সঙ্গে কাজ করার আহ্বান জানাচ্ছি। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়