Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৪ মার্চ ২০২৬,   ফাল্গুন ৩০ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:০০, ২৩ নভেম্বর ২০২৩

প্রার্থী চূড়ান্ত করতে আ. লীগের মনোনয়ন বোর্ডের বৈঠক শুরু

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নির্ধারিত সময়ের ভেতরে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন দেশের বিভিন্ন জেলা-উপজেলা আওয়ামী নেতারা। এবার চূড়ান্ত প্রার্থী বাছাই করতে বৈঠকে বসেছে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বেলা ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভার প্রথম দিনে কয়েকটি বিভাগের সংসদীয় আসনগুলোর মনোনয়ন চূড়ান্ত করা হবে। পর্যায়ক্রমে ৩০০ সংসদীয় আসনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করতে আগামী কয়েক দিন বৈঠক করবে দলটি।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক পেতে ৩০০ আসনের বিপরীতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন মোট ৩ হাজার ৩৬২ জন। প্রতি আসনে গড়ে ১১ জন এ ফরম কিনেছেন।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়