আই নিউজ প্রতিবেদক
বাসস পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হলেন সিলেটের মরতুজা আহমদ
বাসস পরিচালনা বোর্ডের চেয়ারম্যান সিলেটের কৃতি সন্তান সাবেক প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ।
সিলেটের কৃতি সন্তান সাবেক প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদকে চেয়ারম্যান করে জাতীয় বার্তা সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থা’র (বাসস) নতুন পরিচালনা বোর্ড গঠন করেছে সরকার।
বৃহস্পতিবার এক গেজেট বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৮ সালের বাংলাদেশ সংবাদ সংস্থা আইন অনুসারে আগামী তিন বছর এই সংস্থার কর্ম পরিচালনার দায়িত্ব পালনের জন্য গণমাধ্যম ও সরকারি প্রতিনিধিদের সমন্বয়ে সাবেক প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদের নেতৃত্বে ১৩ সদস্যের পরিচালনা বোর্ড গঠন করা হয়েছে।
সুনামগঞ্জে জন্ম নেওয়া মরতুজা আহমদ ১৯৮২ সালে বিশেষ বিসিএস ব্যাচের কর্মকর্তা। তথ্য সচিবের দায়িত্ব পাওয়ার আগে তিনি মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব, পরিবেশ ও বন মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম-সচিবের দায়িত্বে ছিলেন। পরবর্তীতে প্রধান তথ্য কমিশনার হিসেবে তথ্য কমিশনে মরতুজা আহমদকে নিয়োগ দেয় সরকার।
এদিকে, বাসস’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ তার পদাধিকারবলে বাসস পরিচালনা বোর্ডের ডি-ফ্যাক্টো সদস্য সচিব হিসাবে দায়িত্ব পালন করবেন।
বাসস বোর্ডে মেইনস্ট্রিম গণমাধ্যমের প্রতিনিধিত্ব করবেন- দৈনিক ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, দ্য পিপলস লাইফ সম্পাদক আজিজুল ইসলাম ভূইয়া, চট্টগ্রামের দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক এবং ৭১ মিডিয়া লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক।
আই নিউজ/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























