Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১৭ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ৪ ১৪৩২

আই নিউজ প্রতিবেদক

প্রকাশিত: ১০:৩৫, ৭ ডিসেম্বর ২০২৩

শুক্রবার পর্যন্ত থাকতে পারে বৃষ্টি 

শুক্রবার পর্যন্ত থাকতে পারে বৃষ্টি 

শুক্রবার পর্যন্ত থাকতে পারে বৃষ্টি 

বাংলাদেশে এখন একদিকে চলছে শীতকাল অন্যদিকে অগ্রহায়ণের পাকা ধান মাট থেকে কেটে রোদে শুকিয়ে ঘরে তোলবার তোরজোড়। কিন্তু, এরমধ্যে কৃষকসহ নাগরিক জীবনে অস্বস্তি নিয়ে নেমেছে বৃষ্টি। ঘূর্ণিঝড় মিগাউমের প্রভাবে বুধবার রাত থেকে শুরু হয়েছে গুঁড়িগুঁড়ি বৃষ্টি। আজ সকাল থেকেও তা অব্যাহত আছে। কেন্দ্রীয় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই বৃষ্টি স্থায়ী হতে পারে শুক্রবার পর্যন্ত। 

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকালে আবহাওয়া অধিদপ্তরের ঢাকা অফিস থেকে আগামী চব্বিশ ঘণ্টার পূর্বাভাসে এ বার্তা দেওয়া হয়। পূর্বাভাসে বলা হয়, ঢাকাসহ দেশের ১৭টি জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে

বৃহস্পতিবার সকাল থেকে রাজধানী ঢাকাসহ সারাদেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে। সিলেটেও বৃষ্টি হচ্ছে থেমে থেমে। মৌলভীবাজারে বুধবার রাত থেকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবার সকালে বৃষ্টির মাত্রা আগের দিনের চেয়ে কিছুটা বেড়েছে। তবে, আবহাওয়া অফিস জানাচ্ছে এ পরিস্থিতি শুক্রবার পর্যন্ত থাকতে পারে। 

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় মিগজাউম ভারতের অন্ধ্র প্রদেশ রাজ্যের উপকূলে আঘাত করেছিল গত মঙ্গলবার। এর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানের আকাশ মেঘলা থেকেছে। বুধবার দেশের কয়েকটি স্থানে বৃষ্টিও হয়েছে।

এদিকে এমন অকাল বৃষ্টির জন্য কিছুটা বিপাকে পড়েছেন আমন ধান কেটে ঘরে তোলা কৃষকরা। মাঠ থেকে কেটে আনা কাঁচা ধান শুকানোর জন্য রোদের দেখা মিলছে না কাল থেকে। তাছাড়া, বৃষ্টির কারণে মাঠে রাখা ধানেও পানি লেগে তা নষ্ট হবার আশঙ্কা দেখা দিয়েছে। চিন্তাগ্রস্থ কৃষকরা উদাস চোখে তাকিয়ে আছেন আকাশের দিকে রোদ ওঠার অপেক্ষায়। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়