আই নিউজ ডেস্ক
আজ থেকে অবরোধে ফিরল বিএনপি
ছবি- আই নিউজ
সরকারের পতনের এক দফা দাবিতে অসহযোগ আন্দোলন ঘোষণা ও নির্বাচনে না আসতে ভোটারদের মাঝে লিফলেট বিতরণের পর আবার অবরোধ কর্মসূচিতে ফিরেছে বিএনপি। আজ রোববার (২৪ ডিসেম্বর) দিনব্যাপী অবরোধ করবে বিএনপি। সকাল থেকে চলছে বিএনপি ও সমমনা দলের ডাকা সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি। যদিও যান চলাচল আছে স্বাভাবিক।
রোববার (২৪ ডিসেম্বর) ভোর ৬টায় অবরোধ শুরু হয়েছে। অবরোধ শেষ হবে আজ সন্ধ্যা ৬টায়।
সরকারের বিরুদ্ধে বিএনপির অসহযোগ আন্দোলনের ডাক দেওয়ার পর এটি দ্বাদশ দফার অবরোধ কর্মসূচি। যদিও সকাল থেকে অবরোধের কোনো প্রভাব নেই রাজধানীর সড়কগুলোতে। স্বাভাবিকভাবেই সব গণপরিবহন চলতে দেখা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে খুলছে দোকানপাটও। শুরু হয়েছে কর্মচাঞ্চল্য।
সকালে সরেজমিনে রাজধানীর বিভিন্ন এলাকা ও সড়ক ঘুরে যান চলাচলের স্বাভাবিক চিত্র চোখে পড়েছে। বাসস্ট্যান্ডগুলোতে স্বাভাবিক সময়ের মতোই মানুষজনের উপস্থিতি দেখা গেছে। গণপরিবহন চলাচলের হারও স্বাভাবিক।
পাশাপাশি ব্যক্তিগত গাড়ি, প্রাইভেট কার, মাইক্রোবাস, স্টাফ বাস, সিএনজি, মোটরসাইকেল এবং রিকশার উপস্থিতিও চোখে পড়ার মত। এসব এলাকার দোকানপাট, মার্কেট খোলার ক্ষেত্রেও শুরু হয়েছে কার্যক্রম। স্বাভাবিক সময়ের মতোই ব্যস্ত সময় পার করছেন সড়কে দায়িত্ব পালন করা ট্রাফিক বিভাগের পুলিশ সদস্যরা।
ট্রাফিক পুলিশ সদস্যরা জানিয়েছেন, অবরোধের কোনো প্রভাব সড়কে নেই। সকাল থেকেই যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। তারা যথারীতি দায়িত্ব পালন করছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অন্যান্য দিনের মতোই গাড়ির সংখ্যা আরও বাড়বে বলেও জানান তারা।
আই নিউজ/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























