ঢাকা, সোমবার   ১৫ জুন ২০২৬,   আষাঢ় ১ ১৪৩৩

আই নিউজ প্রতিবেদক

প্রকাশিত: ১৮:০০, ২৬ ডিসেম্বর ২০২৩

৩ জানুয়ারি থেকে মাঠে থাকবে সেনাবাহিনী 

ফাইল ছবি

ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে আগামী ৩ জানুয়ারি থেকে মাঠে থাকবে সেনাবাহিনী (সশস্ত্র বাহিনী)। ১০ জানুয়ারি পর্যন্ত মাঠে থাকবে সেনাবাহিনী। এর আগে নির্বাচন কমিশন ২৯ ডিসেম্বর থেকে সেনাবাহিনী মাঠে থাকবে বলে জানিয়েছিল। 

গত রোববার (২৪ ডিসেম্বর) সশস্ত্র বাহিনী বিভাগ থেকে পাঠানো এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে। চিঠিতে সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসারের পক্ষে ব্রিগেডিয়ার জেনারেল হুসাইন মুহাম্মাদ মাসীহুর রাহমান স্বাক্ষর করেন।

তবে এখন নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, ৩০০ সংসদীয় আসনে আগামী ৩ থেকে ১০ জানুয়ারি পর্যন্ত সশস্ত্র বাহিনী নিয়োগের জন্য আদেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগ। 

এ সংক্রান্ত চিঠিতে জানানো হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচন কমিশনের অনুরোধের পরিপ্রেক্ষিতে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের নিমিত্তে ইন এইড টু দ্যা সিভিল পাওয়ারের আওতায় সমগ্র বাংলাদেশের ৩০০টি নির্বাচনী এলাকায় আগামী ৩ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি পর্যন্ত (যাতায়াত সময়সীমা ব্যতীত) সশস্ত্র বাহিনী নিয়োগের জন্য আদেশ প্রদান করা হলো। 

আই নিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়