Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৪ মার্চ ২০২৬,   ফাল্গুন ৩০ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬:০৩, ২৮ ডিসেম্বর ২০২৩

গণসংযোগ ও লিফলেট বিতরণ নিয়ে বিএনপির ২ দিনের কর্মসূচি ঘোষণা 

ফাইল ছবি

ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে আরও দুই দিনের গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আগামীকাল শুক্রবার (২৯ ডিসেম্বর) ও শনিবার সারাদেশে একযোগে ঘোষিত কর্মসূচি পালন করবে দলটি।

নতুন কর্মসূচির আগে দুই দফায় ৫ দিন গণসংযোগ কর্মসূচি পালন করেছে বিএনপিসহ অন্যান্য দল।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়