আই নিউজ প্রতিবেদক
বাংলাদেশে কেউ ভূমিহীন থাকবে না: গোপালগঞ্জে প্রধানমন্ত্রী
শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠের জনসভায় প্রধানমন্ত্রী।
বাংলাদেশে কেউ ভূমিহীন থাকবে না বলে জানিয়ে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাবার স্বপ্ন ছিল বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করবেন। তার মুখে এগুলো শুনে শুনে বড় হয়েছি।
শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে গোপালগঞ্জের কোটালীপাড়ায় শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠের জনসভায় যোগ দিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
এর আগে দুপুর ২টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা কোটালীপাড়ার জনসভায় পৌঁছালে লাখো জনতা স্লোগানে স্লোগানে তাদের বরণ করে নেয়। এ সময় প্রধানমন্ত্রী ও তার ছোট বোন হাত নেড়ে জনতার অভিনন্দনের জবাব দেন।
কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে এ জনসভা অনুষ্ঠিত হয়। এতে জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন।
প্রধানমন্ত্রী আগমনের ৪ ঘণ্টা আগেই শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠ ও তার আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়।
আই নিউজ/এইচএ
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























