ঢাকা, বুধবার ১২ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৮ ১৪৩৩

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৮:৫৫, ৪ জানুয়ারি ২০২৪

দ্বাদশ জাতীয় নির্বাচনে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ 

দ্বাদশ জাতীয় নির্বাচনে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ 

দ্বাদশ জাতীয় নির্বাচনে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র ৩ দিন। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ৭ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ অবস্থায় দেশে এবছর কতো জন মোট ভোটার কত তা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। 

আজ বৃহস্পতিবার (৪ জানুয়ারি) ভোটারদের এ তালিকা প্রকাশ করা হয়। নির্বাচন কমিশনের তথ্যমতে, দেশে এখন মোট ভোটার সংখ্যা ১১ কোটি ৯৬ লাখ ৮৯ হাজার ২৮৯ জন। এবারের জাতীয় নির্বাচনে পুরুষ ভোটার ৬ কোটি ৭৬ লাখ ৯ হাজার ৭৪১ জন। এছাড়া নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ ১৮ হাজার ৬৯৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৮৪৯ জন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চূড়ান্ত ভোটকেন্দ্র ৪২ হাজার ১৪৮টি। সেই সঙ্গে চূড়ান্ত ভোটকক্ষ ২ লাখ ৬১ হাজার ৫৬৪টি।

তফসিল অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা চলছে। শুক্রবার সকাল ৮টায় শেষ হবে সব ধরনের প্রচার। আর রোববার (৭ জানুয়ারি) হবে ভোটগ্রহণ।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়