রাজু দত্ত, কমলগঞ্জ (মৌলভীবাজার)
কমলগঞ্জে
সিপিএসটি-২০ প্রাইজমানি ক্রিকেট টুর্নামেন্টে হবিগঞ্জ চ্যাম্পিয়ন
শ্রীমঙ্গল ক্রিকেট একাদশকে ৪ উইকেটে হারিয়ে হবিগঞ্জ টাইগার্স ক্রিকেট একাডেমি চ্যাম্পিয়ন হয়।
মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর চা বাগান মাঠে অনুষ্ঠিত সিপিএস টি-২০ প্রাইজমানি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৩ এ হবিগঞ্জ টাইগার্স ক্রিকেট একাডেমি চ্যাম্পিয়ন হয়েছে।
শনিবার (৬ জানুয়ারি) দুপুরে অনুষ্ঠিত ফাইনালে শ্রীমঙ্গল ক্রিকেট একাদশকে ৪ উইকেটে হারিয়ে হবিগঞ্জ টাইগার্স ক্রিকেট একাডেমি চ্যাম্পিয়ন হয়।
এর আগে, গত ৫ ডিসেম্বর দুপুরে কমলগঞ্জের শমশেরনগর চা বাগান মাঠে সিলেট বিভাগের বিভিন্ন এলাকা, চট্টগ্রাম ও বগুড়ার মোট ১৬ টি দলের অংশ গ্রহণে সিপিএস টি-২০ প্রাইজমানি ক্রিকেট টূর্ণামেন্টের উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিছবাউর রহমান।
জাতীয় দলের সাবেক ও বয়স ভিত্তিক জাতীয় দলের কৃতি খেলোয়াড়দের অংশ গ্রহণে মাসব্যাপী এ আয়োজনের সমাপ্তি হয় শনিবার (৩০ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪ টায়। ফাইনাল খেলায় প্রথমে বেট করতে নেমে ৯ উইকেট হারিয়ে রান সংগ্রহ করে ২৮২। জবাবে হবিগঞ্জ টাইগার্স ক্রিকেট একাডেমি ১৯ ওভারে ৬ উইকেটে রান সংগ্রহ করে ১৮৬।
খেলা শেষে শমশেরনগর ক্রিকেট পরিবার (সিপিএস) এর সভাপতি প্রবাসী শিবলী আহমদ চৌধুরীর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ফাইনাল খেলা উপভোগ করে চ্যাম্পিয়ন ওরানার্স আপ ট্রফি বিতরণ করেন মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মিছবাউর রহমান।
একই সাথে চ্যাম্পিয়ন হবিগঞ্জ টাইগার্স ক্রিকেট একাডেমিকে প্রাইজমানি নগদ ১ লাখ টাকা ও রানার্স আপ শ্রীমঙ্গল ক্রিকেট একাদশকে নগদ ৫০ হাজার টাকা প্রদান করেন।
আই নিউজ/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























