Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১০ মার্চ ২০২৬,   ফাল্গুন ২৬ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৮, ১৬ জানুয়ারি ২০২৪

লাইসেন্সহীন সব হাসপাতাল বন্ধের নির্দেশ দিলেন স্বাস্থ্যমন্ত্রী 

স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন। ছবি- সংগৃহীত

স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন। ছবি- সংগৃহীত

লাইসেন্স নেই এমন সব হাসপাতাল-ক্লিনিক বন্ধের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন। 

আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) সচিবালয়ে এ নির্দেশ দিয়ে মন্ত্রী বলেন, নির্দেশনা অমান্য করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

শিশু আয়ানের চাঞ্চল্যকর মৃত্যুর ঘটনা সম্পর্কে সামন্ত লাল সেন বলেন, মেডিকেল কলেজ ও হাসপাতালের বিরুদ্ধে সাময়িক ব্যবস্থা নেয়া হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে। অবৈধ হাসপাতাল ক্লিনিকের বিপক্ষে স্বাস্থ্য মন্ত্রণালয়। এক্ষেত্রে আদালতের যে নির্দেশনা আছে তা দেখে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, নিবন্ধিত বেসরকারি হাসপাতালের সংখ্যা ৮ হাজার এবং ক্লিনিক ৯ হাজার। এর বাইরে যেসব হাসপাতাল ও ক্লিনিক এখনও নিবন্ধিত হয়নি তাদের বিরুদ্ধে শিগগির অভিযান চালানো হবে বলে জানিয়েছেন অধিদফতরের।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়