ঢাকা, সোমবার   ১৫ জুন ২০২৬,   আষাঢ় ১ ১৪৩৩

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:৪৭, ১৭ জানুয়ারি ২০২৪

চলে গেলেন সাংবাদিক ও কথাসাহিত্যিক রেজোয়ান সিদ্দিকী

প্রবীণ সাংবাদিক ও কথাসাহিত্যিক ড. রেজোয়ান হোসেন সিদ্দিকী।

প্রবীণ সাংবাদিক ও কথাসাহিত্যিক ড. রেজোয়ান হোসেন সিদ্দিকী।

চলে গেলেন দৈনিক দিনকালের ভারপ্রাপ্ত সম্পাদক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সদস্য, প্রবীণ সাংবাদিক ও কথাসাহিত্যিক ড. রেজোয়ান হোসেন সিদ্দিকী। মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাত ১১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিএনপির প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বুধবার (১৭ জানুয়ারি) দুপুর ১২টায় জাতীয় প্রেস ক্লাবে রেজোয়ান হোসেনের জানাজা অনুষ্ঠিত হবে। তিনি দীর্ঘদিন কিডনি সমস্যায় ভুগছিলেন। কিছুদিন আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

ড. রেজোয়ান হোসেন সিদ্দিকীর জন্ম ১৯৫৩ সালের ১০ ফেব্রুয়ারি টাঙ্গাঈল জেলার এলাসিন গ্রামে। তিনি সাংবাদিকতা পেশায় ঢুকেছেন ১৯৭২ সালের ফেব্রুয়ারিতে দৈনিক বাংলায়।

সর্বশেষ দীর্ঘদিন তিনি দৈনিক দিনকালের ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ড. রেজোয়ান হোসেন সিদ্দিকী প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন চার বছর।

ছোটগল্পকার ও কলাম লেখক হিসেবে পরিচিতি লাভ করেন তিনি। তিনি উপন্যাস, গল্প, নাটক, বিজ্ঞান, প্রকৃতি-পরিবেশ, ফিকশন, অনুবাদ, সংকলন—সবকিছু মিলে অর্ধশতাধিক বই লিখেছেন।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়