Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১০ মার্চ ২০২৬,   ফাল্গুন ২৬ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪:৫৩, ১৮ জানুয়ারি ২০২৪

আর্থিক খাত সংস্কারে বাংলাদেশকে সহযোগিতা করবে বিশ্বব্যাংক

অর্থমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টরের সৌজন্য সাক্ষাৎ। ছবি- সংগৃহীত

অর্থমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টরের সৌজন্য সাক্ষাৎ। ছবি- সংগৃহীত

বাংলাদেশের অর্থনীতির অবস্থা এখন নাজুক পর্যায়ে আছে। মূল্যস্ফীতির কারণে জর্জরিত দেশে সাধারণ মানুষের জীবন। এ অবস্থায় আর্থিক খাত সংস্কারে উদ্যোগি হয়েছে বাংলাদেশ। আর্থিক খাত সংস্কারে বিশ্বব্যাংক সহায়তা করবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। 

আজ বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) অর্থ মন্ত্রণালয়ে তাঁর সঙ্গে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদুল্লায়ে সেক-এর সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

এক প্রশ্নের জবাবে নয়া অর্থমন্ত্রী বলেন, বিশ্বব্যাংক জানিয়েছে দেশের আর্থিক খাতে সংস্কার দরকার। এ বিষয়ে তারা সহযোগিতা করতে প্রস্তুত। একই সঙ্গে অর্থনৈতিক উন্নয়নে সার্বিক সহায়তার প্রতিশ্রুতিও দিয়েছেন।

কোন কোন বিষয়ে সংস্কার করা হবে জানতে চাইলে সুনিদির্ষ্ট কোনো খাত উল্লেখ না করে তিনি বলেন, সার্বিকভাবেই সংস্কারের বিষয়ে আলোচনা হয়েছে।

আবদুল্লায়ে সেক বলেন, স্বাধীনতার পর এ পর্যন্ত প্রায় ৫২ বিলিয়ন ডলারের আর্থিক সহায়তা দিয়েছে বিশ্বব্যাংক। সম্প্রতি আরও ১৬ বিলিয়ন ডলারের সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছয়

এদিকে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৈঠকে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর এ দেশের আর্থিক খাতের মুদ্রা বিনিময় হার, মুদ্রানীতি, সুদের হার সংস্কারের পাশাপাশি মূল্যস্ফীতি কমানোর কার্যকর উদ্যোগ নিতে বলেন।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়