ঢাকা, সোমবার   ১৫ জুন ২০২৬,   আষাঢ় ১ ১৪৩৩

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০:০০, ১৮ জানুয়ারি ২০২৪

কমে এখন যতো দাঁড়াল সোনার দাম 

স্বর্ণের অলংকার। ছবি- সংগৃহীত

স্বর্ণের অলংকার। ছবি- সংগৃহীত

দেশের বাজারে যেন ক্রমশ ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে স্বর্ণ ধাতু। প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ভালো মানের সোনার দাম সবশেষ ১ হাজার ৭৫০ টাকা কমিয়ে ১ লাখ ১০ হাজার ৬৯১ টাকা নির্ধারণ করা হয়েছে।  এতে প্রতি গ্রাম সোনার দাম কমেছে ১৫০ টাকা। শুক্রবার থেকে নতুন দাম কার্যকর হবে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমেছেছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন সোনার নতুন দাম নির্ধারণ করেছে, যা শুক্রবার থেকে কার্যকর হবে।

এর আগে, বুধবার দেশের বাজারে সোনার দাম ভরিতে ১ হাজার ৪০০ টাকা বাড়িয়ে নতুন দাম ১ লাখ ১২ হাজার ৪৪১ টাকা নির্ধারণ করে বাজুস। দেশে সোনার ইতিহাসে যা সর্বোচ্চ।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়