Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৩ মার্চ ২০২৬,   ফাল্গুন ২৯ ১৪৩২

আই নিউজ প্রতিবেদক

প্রকাশিত: ১১:২১, ২৩ জানুয়ারি ২০২৪

শীতের তীব্রতা বাড়বে আরও, বুধবারে বৃষ্টির সম্ভাবনা 

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড় জেলায়। ছবি- সংগৃহীত

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড় জেলায়। ছবি- সংগৃহীত

দেশের আবহাওয়ায় বিগত কয়েকদিন ধরে চলছে প্রচণ্ড শীতের প্রকোপ। টানা কয়েকদিন ধরে জেঁকে বসেছে নিদারুণ ঠাণ্ডা। দেশের অন্তত ২২টি জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। এমন অবস্থায় আগামীতে শীতের তীব্রতা আরও বাড়ার আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি আগামীকাল বুধবার (২৪ জানুয়ারি) ঢাকাসহ চারটি বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানানো হয়েছে। 

চলতি মৌসুমে যে পরিমাণ শীত অনুভূত হচ্ছে, এর আগে কখনো এ রকম পরিস্থিতি দেখা যায়নি। আজ মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালের শুরুর দিক থেকে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে অনেক জেলার উপর দিয়ে। তা মাঝারি মত্রায় পৌঁছাতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। যার অর্থ হলো, সামনে শীতের তীব্রতা আরও বাড়বে। 

আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুযায়ী, দেশের আবহাওয়ায় এখন মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে রাজশাহী ও রংপুর বিভাগের ১৬টি জেলার উপর দিয়ে। একই ধরনের আবহাওয়া বিরাজ করছে যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, টাঙ্গাইল, মাদারীপুর ও কিশোরগঞ্জেও। শৈত্যপ্রবাহ আজও থাকবে এবং তাপমাত্রা আরও কমে আসবে বলে জানিয়েছে তাঁরা। তবে, আজ রাতের দিকে তাপমাত্রা সামান্য বাড়ার ইঙ্গিত দিয়েছে অধিদপ্তর। 

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড় জেলায়। পঞ্চগড়ে আজ ৭ দশমিক ১ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা আজকে দেশের সর্বনিম্ন। এদিকে, ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা হয়েছে ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এটি এ বছরের সর্বনিম্ন তাপমাত্রা।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। পঞ্চগড়ে একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ্ বলেন, জেলার ওপর দিয়ে মাঝারি শৈত্যপ্রবাহ বইছে। আকাশের উপরিভাগে মেঘ ও ঘন কুয়াশা থাকায় সূর্যের তাপ ভূপৃষ্ঠে আসছে না। ফলে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। আরও কিছুদিন এই এলাকায় এরকম আবহাওয়া থাকতে পারে।

পাশাপাশি দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৪ ডিগ্রি সেলসিয়াস। 

দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, সকাল ৯টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ৯৪ শতাংশ। গতকাল একই সময় তাপমাত্রা ছিল ৮.২ ডিগ্রি সেলসিয়াস। 

বাড়ছে শিশুদের শীতজনিত রোগের প্রকোপ
দেশের বিভিন্ন জেলা, উপজেলায় শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে শিশুদের শীতজনিত রোগের প্রকোপও। শীতের কারণে ঠাণ্ডা লেগে জ্বর, স্বর্দি সহ নানা রোগে আক্রান্ত শিশুর ভিড় বাড়ছে হাসপাতালগুলোতে। হাসপাতালের পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছেও ভিড় বেড়েছে রোগীদের। শিশুদের পাশাপাশি শীতে কাবু হয়ে চিকিৎসা নিতে আসছেন বৃদ্ধরাও। 

মাত্র ৫ মাস বয়সী মেয়ে নুসাইবাকে নিয়ে এক বিশেষজ্ঞ ডাক্তারের কাছে এসেছেন তাঁর মা-বাবা। আলাপ করে জানা যায়, গত কয়েকদিন শীতের তীব্রতায় শিশুটির বুকে ঠাণ্ডা লেগে শ্বাস-প্রশ্বাস নিতে সমস্যা হচ্ছে। ডাক্তার শিশুটিকে সদর হাসপাতালে নিয়ে গিয়ে গ্যাস দেওয়ার পরামর্শ দিয়েছেন। 

এ ধরনের অনেক শিশুকে নিয়েই এখন বাবা-মায়েরা হাসপাতালে বা বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বারে যাচ্ছেন। এমন অবস্থায় চিকিৎসকরা প্রচণ্ড শীতে বাচ্চাদের ভালো করে গরম কাপড় পরানোর পাশাপাশি বিশেষ নজর রাখার পরামর্শ দিয়েছেন। যেন কোনো অবস্থাতেই শিশুর ঠাণ্ডা না লাগে। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়