ঢাকা, সোমবার   ১৫ জুন ২০২৬,   আষাঢ় ১ ১৪৩৩

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০:৫৭, ২৪ জানুয়ারি ২০২৪

দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড ১০.৫ ডিগ্রি 

ফাইল ছবি

ফাইল ছবি

দেশের উত্তরাঞ্চলের জেলা দিনাজপুরের ওপর দিয়ে গত দু'দিন বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। আজ বুধবারও ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে পুরো জেলা। বুধবার সকালে এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৫ ডিগ্রি  সেলসিয়াস।  

বুধবার (২৪ জানুয়ারি) সকাল ৬টায় জেলার এ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকাল ৬টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ১০০ শতাংশ। গতকাল একই সময় তাপমাত্রা ছিল ৮.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়