Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১১ মার্চ ২০২৬,   ফাল্গুন ২৭ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০:৩৭, ২৭ জানুয়ারি ২০২৪

৭ ডিগ্রি শীতে কাঁপছে তেতুলিয়া 

ফাইল ছবি

ফাইল ছবি

আজ দেশের বিভিন্ন এলাকায় সকাল থেকে সূর্যের দেখা মিললেও উত্তরাঞ্চলের জেলা তেতুলিয়া আজও শীতে কাঁপছে। বিপর্যস্ত তেতুলিয়ার জনজীবন। দেশের উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৭.৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। 

আজ শনিবার (২৭ জানুয়ারি)  সকালে এ তাপমাত্রা রেকর্ড করা হয়। এর আগে, শুক্রবার (২৬ ডিসেম্বর) ভোর ৬টায় পঞ্চগড়ে ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছিল।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, উত্তর-পূর্ব বা উত্তর-পশ্চিম দিক থেকে যে বায়ু প্রবাহিত হওয়ার কারণে শীতের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে। সে অনুপাতে এ অঞ্চলে এখন শীতের তীব্রতা বেশি হচ্ছে। পুরো জানুয়ারি পর্যন্ত তাপমাত্রা এমন থাকবে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের পর থেকে আস্তে আস্তে শীত কমতে থাকবে।

পঞ্চগড় জেলার আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, শনিবার (২৭ জানুয়ারি) আভাসে বলা হয়, আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। 

শনিবার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক পরিবহন চলাচল ব্যাহত হতে পারে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়