আই নিউজ প্রতিবেদক
তৃণমূলে চিকিৎসার উন্নতি করাই হলো আমার প্রথম কাজ: সামন্ত লাল সেন
স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন। ছবি- সংগৃহীত
দেশের চিকিৎসা ব্যবস্থায় উন্নতি করতে হলে তৃণমূলের স্বাস্থ্যসেবায় বিশেষ জোর দিতে হবে বলে মনে করেন নতুন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন। তিনি এ বিষয়টির ওপর জোর দিয়ে বলেছেন, ‘এই তৃণমূল পর্যায়ে চিকিৎসা ব্যবস্থা উন্নতি করাই হবে আমার প্রথম কাজ।’
শনিবার (২৭ জানুয়ারি) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় পরিদর্শনকালে একথা বলেন স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন।
স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব। আজিজুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশীদ আলম, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, অধ্যক্ষসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এ সময় স্বাস্থ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকেই স্বাস্থ্যমন্ত্রীর চিকিৎসক হওয়া শুরু উল্লেখ করে অধ্যাপক ডা. সামন্ত লাল সেন বলেন, ‘চট্রগ্রাম মেডিকেল কলেজ থেকে মেডিকেল চিকিৎসা শিক্ষা নিয়েছি বলেই আমি ডাক্তার হয়েছি। পরবর্তীতে মন্ত্রীও হয়েছি। সুতরাং এই চট্টগ্রাম থেকেই আমার কাজ শুরু হলো।’
চিকিৎসকদের তৃণমূল হাসপাতালে পাঠানো প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা চিকিৎসকদের তৃণমূলে পাঠাতে ও রাখতে কাজ করব, তবে একই সাথে আমাদেরকে চিকিৎসকদের নিরাপত্তা দেয়ার কথাটিও ভালো করে মনে রাখতে হবে।আমার হাসপাতাল শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের পটুয়াখালীর একটি মেয়ের ওপর আক্রমণ হলো, সিলেটের জৈন্তাপুর উপজেলা হাসপাতালে কিছুদিন আগেই আক্রমণ হলো। এগুলোও আমাদেরকে ভাবতে হবে। তবে, আমরা মানুষের স্বাস্থ্যসেবা নিয়ে আর পিছিয়ে থাকব না, আমরা কাজ শুরু করে দিয়েছি, আমরা এগিয়ে যাবো।
উল্লেখ্য, এর আগে শুক্রবার স্বাস্থ্যমন্ত্রী দুদিনের সরকারি সফরের প্রথম দিনে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এবং বিকেলে সেখানে স্থানীয় বিভিন্ন তৃণমূল স্বাস্থ্যকর্মী ও অন্যান্য চিকিৎসক, নার্সদের সাথে আলাদা করে একটি মতবিনিময় সভা করেন।
একইভাবে, আজ (২৭ জানুয়ারি) স্বাস্থ্যমন্ত্রী সকাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিদর্শন করেন এবং বিভাগীয় পর্যায়ের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সাথে মতবিনিময় সভা করেন।
আই নিউজ/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























