ঢাকা, রোববার   ১৪ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩০ ১৪৩৩

আই নিউজ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:২৩, ১১ আগস্ট ২০২৪

৯ বছর পর ফিরলেন বিএনপির আলোচিত নেতা সালাহউদ্দিন আহমেদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। 

বিগত সরকারের আমলে বাংলাদেশ থেকে অপহরণের পর দীর্ঘ ৯ বছর ভারতে কাটিয়ে অবশেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আলোচিত নেতা সালাহউদ্দিন আহমেদ। 

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবির খবরে বলা হয়, রোববার (১১ আগস্ট) দুপুর সোয়া দুইটার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান সালাহউদ্দিন।

গত ৬ আগস্ট গুয়াহাটিতে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনার সালাহউদ্দিনের ট্রাভেল পাস ইস্যু করায় তার দেশে ফেরার পথ পরিষ্কার হয়ে যায়।

উল্লেখ্য, ৬২ দিন নিখোঁজ থাকার পর ২০১৫ সালের ১১ মে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ের রাজধানী শিলংয়ে পাওয়া যায় সাবেক এ প্রতিমন্ত্রীকে।

সে সময় বৈধ কাগজপত্র ছাড়া ভারতে প্রবেশের দায়ে তাকে গ্রেপ্তার করে ফরেনার্স অ্যাক্টে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।

পরে সালাহউদ্দিনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় শিলং থানা পুলিশ।

বিএনপির অভিযোগ, ২০১৫ সালের ১০ মার্চ ঢাকার উত্তরার বাসা থেকে গোয়েন্দা সেজে একদল লোক সালাহউদ্দিনকে অপহরণ করে।

২০১৮ সালের ২৬ অক্টোবর অবৈধ অনুপ্রবেশের অভিযোগ থেকে তাকে খালাস দেয় শিলংয়ের একটি আদালত।

উচ্চতর আদালত ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি এ রায় বহাল রাখে। এ রায়ে ভারত সরকারকে তার বাংলাদেশে ফেরার ব্যবস্থা করারও নির্দেশ দেয়া হয়।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়