ঢাকা, মঙ্গলবার   ২১ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৮ ১৪৩৩

আই নিউজ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৫৭, ১৪ আগস্ট ২০২৪

চাকরি হারালেন ৭১ টিভির উপস্থাপিকা ফারজানা রুপা

একাত্তর টেলিভিশনের বিতর্কিত সাংবাদিক ফারজানা রুপা। ছবি- সংগৃহীত

একাত্তর টেলিভিশনের বিতর্কিত সাংবাদিক ফারজানা রুপা। ছবি- সংগৃহীত

আলোচিত ও সমালোচিত বেসরকারি টিভি চ্যানেল একাত্তর মিডিয়া লিমিটেডের প্রধান প্রতিবেদক ও উপস্থাপিকা ফারজানা রুপাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। জানা গেছে গত ৮ আগস্ট এই দুইজনকে অব্যাহতি দেওয়া হয়েছে।

ফারজানা রুপাকে পাঠানো নোটিশে বলা হয়েছে, ‘একাত্তর মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নির্দেশনা ও সিদ্ধান্ত অনুযায়ী চাকুরী হতে সাময়িক অব্যাহতি দেয়া হলো। এই আদেশ ৮ আগস্ট ২০২৪ তারিখ থেকে কার্যকর হবে।’

উল্লেখ্য, ফারজানা একই টেলিভিশনে চাকরিরত শাকিল আহমেদের স্ত্রী। তার স্বামী শাকিল আহমদও একইদিন চাকরি হারিয়েছেন বলে জানা গেছে। বাংলাদেশের সংবাদ মাধ্যম জগতে নানা কারণে আলোচিত ছিলেন এই সাংবাদিক জুটি।

উল্লেখ্য, ২০২১ সালে ফারজানা রুপার স্বামী শাকিল আহমেদের বিরুদ্ধে এক চিকিৎসককে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের হয়েছিল। রাজধানীর গুলশান থানায় এ মামলা করা হয়েছিল।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়