ঢাকা, রোববার   ১৪ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩০ ১৪৩৩

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩:৩২, ১৫ আগস্ট ২০২৪

জুনাইদ আহমেদ পলক, সৈকত ও স্পিকার টুকু ডিবি কার্যালয়ে 

জুনায়েদ আহমেদ পলক, তানভীর হাসান সৈকত এবং শামসুল হক টুকু।

জুনায়েদ আহমেদ পলক, তানভীর হাসান সৈকত এবং শামসুল হক টুকু।

সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত এবং জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুকে মিন্টু রোডের ডিবি কার্যালয় নিয়ে যাওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (১৫ আগস্ট) পল্টন থানার অফিসার ইনচার্জ (ওসি) সেন্টু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, গ্রেপ্তারের পর তাদের ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। সেখান থেকে তাদের আদালতে হাজির করে রিমান্ড  চাওয়া হবে। গত ১৯ জুলাই পল্টনে এক রিকশাচালককে হত্যা করা হয়। ওই মামলায় এই তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে বুধবার (১৪ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর খিলক্ষেত থানার নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় ওই তিন জনকে গ্রেপ্তার করা হয়। 

এর আগে গত ১৩ আগস্ট সন্ধ্যার পর সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেপ্তারের কথা জানায় পুলিশ।

উল্লেখ্য, এর আগের দিন বুধবার (১৪ আগস্ট) সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে ১০ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়