আই নিউজ প্রতিবেদক
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা হলেন এম সাখাওয়াত হোসেন
ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। ছবি- সংগৃহীত
বিতর্কের মুখে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা করা হয়েছে।
শুক্রবার (১৬ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে এম সাখাওয়াত হোসেনকে দায়িত্ব দেওয়া হয় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের। দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় তিনি জানিয়েছেন, কাজ করতে পারলে করবেন, আর না হয় অপারগ হলে তিনি দায়িত্ব ছেড়ে দেবেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া নিয়ে শনিবার (১৭ আগস্ট) ভয়েস অব আমেরিকাকে দেওয়া প্রতিক্রিয়ায় উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন, ‘আমার যতটুকু করার সাধ্য ছিল, করে আসছি। এখন যেখানে দিয়েছে, সেখানে কাজ করতে পারলে করব, আর অপারগ হলে চলে যাবে।’
এর আগে গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার শপথ নেন সাখাওয়াত হোসেন। পরে ১২ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি আওয়ামী লীগকে নতুন মুখ নিয়ে দল গোছানো পরামর্শ দেন। ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরারও পরামর্শ দেন এই উপদেষ্টা।
তার এই বক্তব্যের প্রতিবাদ জানায় কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গড়ে ওঠা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বিএনপির সহযোগী সংগঠন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সাখাওয়াত হোসেনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করে।
এ নিয়ে প্রতিক্রিয়ায় শেখ হাসিনার ছেলে ও তার সাবেক তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের একটি বড় দল হিসেবে আওয়ামী লীগকে পুনর্গঠন করতে বলেছেন। অথচ তাকে হুমকি দেওয়া হচ্ছে।
এসবের মধ্যেই এম সাখাওয়াত হোসেনকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার গুঞ্জন শুরু হয়।
শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। অন্য উপদেষ্টাদের সঙ্গে ওইদিন স্বরাষ্ট্র উপদেষ্টার শপথ নেন এম সাখাওয়াত হোসেন। শুক্রবার তাকে স্বরাষ্ট্র থেকে সরিয়ে দেওয়ার পাশাপাশি উপদেষ্টাদের দায়িত্বও পুনর্বণ্টন করা হয়।
আই নিউজ/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























