আই নিউজ প্রতিবেদক
প্রকাশিত: ১৩:০৯, ২২ আগস্ট ২০২৪
ভয়া*ল বন্যার মাঝেই ছয় বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস
দেশের ছয় বিভাগে ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে।। ফাইল ছবি
দেশে কুমিল্লা, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, ফেনীসহ নানা জায়গায় ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। আর এতে বিপর্যস্ত অবস্থার মধ্যে পড়েছেন দেশের লাখ লাখ মানুষ। এরমধ্যে আরেক দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর। আগামী ৪৮ ঘণ্টায় ঢাকাসহ দেশের ছয় বিভাগে ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে।
বৃহস্পতিবার (২২ আগস্ট) আবহাওয়া অফিসের ভারী বর্ষণের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে। ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের শঙ্কা রয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও আজ সকাল ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় ভারী (৪৪-৮৮ মিমি/ ২৪ ঘণ্টা) থেকে অতিভারী (২৮৯ মিমি/২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।
চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের শঙ্কা রয়েছে।
আই নিউজ/এইচএ
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























