আই নিউজ ডেস্ক
আপডেট: ১৮:৪৩, ২৪ আগস্ট ২০২৪
বিতর্কিত সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক আটক
আপিল বিভাগের সাবেক বিচারপতি বিতর্কিত এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক।
সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে আপিল বিভাগের সাবেক বিচারপতি বিতর্কিত এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করা হয়েছে। জকিগঞ্জ সীমান্ত থেকে ১১টা ২০ মিনিটে তাকে আটক করা হয়।
শুক্রবার (২৪ আগস্ট) সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী (দনা) এলাকা থেকে তাকে আটক করা হয় বলে বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবির থেকে বলা হয়, এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। গ্রেফতারের পর তাকে জকিগঞ্জ ব্যাটালিয়নের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় মানিকের নামে গত সোমবার নোয়াখালীর আদালতে মামলা হয়েছে। কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ বাদী হয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-১ নম্বর আমলি আদালতে মামলাটি করেন। একই অভিযোগে বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে আইনজীবী মো. জিয়াউল হক বাদী হয়ে আরেকটি মামলার আবেদন করেন। আদালত অভিযোগটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।
আই নিউজ/এইচএ
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























