আই নিউজ ডেস্ক
৬ ঘণ্টা পর বন্ধ করে দেওয়া হলো কাপ্তাই বাঁধের গেট
কাপ্তাই হ্রদের বাঁধ। ছবি- সংগৃহীত
উপচে পড়া পানি নিয়ন্ত্রণ করতে ছয় ইঞ্চি করে কাপ্তাই বাঁধের ১৬টি গেট খুলে দিয়েছিলো কতৃপক্ষ। খুলে দেওয়ার ছয় ঘণ্টার পর গেটগুলো বন্ধ করে দেওয়া হয়।
রোববার (২৫ আগস্ট) দুপুর ২টার দিকে কাপ্তাই বাঁধের গেট বন্ধ করে দেওয়া হয়।
কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক (তত্ত্বাবধায়ক প্রকৌশলী) এটিএম আব্দুজ্জাহের জানান, আজ সকাল আটটা থেকে দুইটা পর্যন্ত প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি নির্গত হয়েছে কর্ণফুলী নদীতে। বর্তমানে বিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিটে উৎপাদন হচ্ছে। এজন্য প্রতি সেকেন্ডে ৩২ থেকে ৩৩ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে।
এর আগে কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি হওয়ায় আজ সকাল ৮টায় জলবিদ্যুৎ কেন্দ্রের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি খুলে দেওয়া হয়েছিল।
কাপ্তাই হ্রদে বাঁধ দেয়া অংশে ১২ দশমিক ২ মিটার দৈর্ঘ্য এবং ১১ দশমিক ৩ মিটার প্রস্থের ১৬টি জলকপাট বা স্লুইসগেট রয়েছে। এগুলো দিয়ে একসঙ্গে প্রতি সেকেন্ডে ৫ লাখ ২৫ হাজার কিউসেক পানি নিষ্কাশন করা যায়। ১০৯ এমএসএল (মিন সি লেভেল) ধারণক্ষমতা সম্পন্ন হলেও হ্রদে ১০৮ এমএসএলের অধিক পানি পূর্ণ হলে বিপৎসীমার অবস্থা সৃষ্টি হয়। এই পরিমাপে পৌঁছালে ছাড়া হয় কাপ্তাই লেকের পানি।
আই নিউজ/এইচএ
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























