প্রকাশিত: ১২:২০, ৬ সেপ্টেম্বর ২০১৯
আপডেট: ১২:৩৭, ৬ সেপ্টেম্বর ২০১৯
আপডেট: ১২:৩৭, ৬ সেপ্টেম্বর ২০১৯
সালমান শাহ : ফ্যাশনের এক ক্ষণজন্মা গুরু
বিনোদন ডেস্ক: ২০১২ সালে 'এক দ্যা টাইগার' ছবিতে সালমান খানের গলার মাফলার পড়ার স্টাইল অনেক তরুণেরই নজর কেড়েছিলো। পরবর্তীতে এই স্টাইল অনুসরণ কিছুদিন মাফলার পড়েছিলো এদেশের ফ্যাশন সচেতন তরুণরা। কিন্তু তাঁরা হয়তো জানতো না এই স্টাইলটি সালমানের খানের নয় এই বাংলাদেশেরই এক ক্ষণজন্মা নায়কের। যাকে এই আধুনিক সিনেমার যুগেও বলা হয়ে থাকে অভিনেতাদের স্টাইলের গুরু।
নব্বই দশকে বাংলা চলচ্চিত্র অঙ্গণকে পুরোপুরি রাঙিয়ে তোলেছিলেন ক্ষণজন্মা নায়ক সালমান শাহ। কম বিস্তৃত ক্যারিয়ারে বাংলা চলচ্চিত্র তথা এই উপমহাদেশের চলচ্চিত্রকে যা দিয়ে গেছেন তা আজও ঘুরেফিরে সামনে আসে দর্শকদের। কিছুদিন আগে সিয়াম-পূজা অভিনীত সিনেমাটিও ছিলো মূলত সালমান শাহকে ঘিরেই। একজন গ্রামের ছেলের সালমান শাহ'র স্টাইল অনুকরণের দৃশগুলো দর্শকের সামনে যেন নতুন করে তোলে ধরেছিলো সালমান শাহকে।
সালমান শাহ নব্বইয়ের দশকে সিনেমা পাড়ায় যে ফ্যাশনের আবির্ভাব ঘটিয়েছিলেন এবং তা যে আজও অনুকরণীয় সেটা এ প্রজন্মের ফ্যাশন সচেতন তরুণদের দেখলেই আঁচ করা যায়। যেকারণে বাঙালি কিংবা এই উপমহাদেশের অনেক দর্শকের কাছে সালমান শাহ এমন একজন অভিনেতা যিনি যেকোনো স্টাইলেই মানিয়ে নিতে পারতেন। সালমান শাহকে বর্তমান প্রজন্মের অনেকেই তাঁদের স্টাইল আইকন ভাবতে পছন্দ করেন। তবে শুধু স্টাইলই নয় তার অভিনয় দক্ষতা ও চরিত্রের ভেতরে ঢুকে গিয়ে একদম চরিত্রে মিশে যাওয়ার গুণও ছিলো প্রবল।
অভিনয় গুণের কথা যখন এসেছে সালমান শাহ'র প্রথম সিনেমা 'কেয়ামত থেকে কেয়ামত'র কথা বলতে হয়। যেখানে সালমান শাহ অভিনয়টাকে এমনভাবে ফুটিতে তোলতে সক্ষম হয়েছিলেন যে বুঝার কোনো উপায় ছিলো না এটাই সালমান শাহ অভিনীত প্রথম সিনেমা। নিজেকে অভিনয়ের মাঝে সঁপে দিয়ে এতো সহজ আর সপ্রতিভভাবে হয়তো খুব অল্প অভিনয়শিল্পীই অভিনয় করতে পারতেন। কোনো ধরনের জড়তা ছাড়াই অভিনয় করে প্রথম সিনেমার মধ্য দিয়েই দর্শকদের মন কেড়েছিলেন সালমান শাহ। একই সঙ্গে দৃষ্টি কেড়েছিলেন প্রযোজক এবং পরিচালকদেরও।
সালমান শাহ'র স্টাইল বা ফ্যাশনের কথা বলছিলাম। সালমান শাহ'র এই ফ্যাশন যে শুধু মাত্র এদেশের তরুণ প্রজন্মই অনুকরণ করে তা কিন্তু না। সালমান ফ্যাশন ইতোমধ্যেই পৌঁছে গেছে বলিউড পাড়ায়ও। বলিউডের অনেক অভিনেতাই অনুকরণ করেছেন নব্বই দশকের স্টাইলিস্ট হিরো সালমান শাহকে।
এখানে একটা ঘটনা বলা যেতে পারে। যাতে করে সালমান শাহ'র ফ্যাশন এবং বলিউড হাউজ সম্পর্কে কিছুটা আঁচ পাওয়া যাবে। ২০১৪ সালে বলিউডের অন্যতম সফল ছবি আশিকি টু'র কথা সবারই মনে থাকার কথা। কিন্তু এই ছবিতেও অদৃশ্য ছাপ রয়েছে বাঙলার এই স্টাইলিস্ট সালমান শাহ'র। কেননা আশিকি টু চলচ্চিত্রের নির্মাতা শুটিং সেটে নায়ক আদিত্য রায় কাপুরকে চরিত্র বুঝিয়ে দিতে গিয়ে বলছিলেন, "তোমাকে আমি বাংলাদেশের প্রয়াত নায়ক সালমান শাহর লুকে চাই। সালমানের স্টাইলগুলো ফলো করো।" পরবর্তীতে সালমান শাহ অভিনীত কিছু সিনেমার ভিডিও ফুটেজও দেখানো হয়েছিলো আদিত্যকে।
এসব পড়ার পরে সালমান শাহ'র ফ্যাশন বা স্টাইল যে এই ছাপ্পান্ন হাজার বর্গমাইলের বাংলাদেশ ছাড়িয়েউপমহাদেশের সিনেমায়ও ছাপ রেখেছিলো তা বুঝা যায়। তবে শুধু আশিকি টু সিনেমা নয়। এই উপমহাদেশের সিনেমার আর্কাইভ ঘাটলে কিন্তু সালমান শাহ'র অনেক ছাপ পাওয়া যাবে। সালমান শাহর চশমা কিংবা হেট পড়ার স্টাইল, চুল রাখার স্টাইল, কাপড় বাঁধা স্টাইলগুলো আমাদের অজান্তেই বহু খ্যাতনামা চলচ্চিত্রে ব্যবহৃত হয়েছে। তেরেনাম ছবিতে সালমান খানের চুলের স্টাইল তরুণদের হয়তো এখনো টানে। কিন্তু এই স্টাইলও যে আমাদের এদেশীয় নায়ক সালমান শাহকে অনুকরণ করা হয়েছে তা হয়তো অনেকেই জানেনা।
আরেকটা ঘটনার কথা এখানে বলতে হয়- সালমান শাহ তখন স্ত্রীকে নিয়ে পারিবারিক সফরে মুম্বাই গিয়েছিলেন। তখন বলিউডের কিং খান খ্যাত শাহরুখ নিজে আমাদের সালমান শাহ'র সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। এখানে একটা তথ্য জেনে রাখা ভালো- ১৯৯২ সালে শাহরুখ খানের বলিউডে অভিষেক হয় 'দিওয়ানা' চলচ্চিত্রের মাধ্যমে। অন্যদিকে ১৯৯৩ সালে সোহানুর রহমান সোহানের 'কেয়ামত থেকে কেয়ামত' চলচ্চিত্রের মাধ্যমে অভিষেক হয় সালমান শাহর। তবে শাহরুক খানকে সাফল্য পেতে অপেক্ষা করতে হয়েছিলো কয়েক বছর। অন্যদিকে সালমান শাহ প্রথম ছবি দিয়েই অর্জন করেছিলেন অজস্র দর্শকের ভালোবাসা। প্রথম ছবির মাধ্যমেই সাফল্য এসে ধরা দেয় সালমান শাহর কাছে।
ফ্যাশন কিংবা স্টাইলিস্ট নায়কের ক্ষেত্রে আজও এই উপমহাদেশের সিনেমা অঙ্গনে সালমান শাহকে অনুসরণ করা হয়। এখনো নির্মাতারা তাঁদের ছবিতে নায়ককে দর্শকের গ্রহণযোগ্য করে তোলতে অনুসরণ করতে বলেন বাংলাদেশের স্টাইলিস্ট নায়ক সালমান শাহকে। তবে নিজেকে কেবল স্টাইলিস্ট অভিনেতাদের একজন করে রাখেন নি সালমান শাহ। অভিনয়ের দক্ষতার মাধ্যমেও অর্জন করেছিলেন দর্শকপ্রীতি। সালমান শাহ'র করা ফ্যাশন যেমন তরুণ প্রজন্মকে আকর্ষিত করেছে তেমনি তাঁর অভিনয় দেখে অনেকে কেঁদেছেনও। ক্ষণজন্মা এই নায়ক অল্প দিনের মাঝেই অভিনয়ে তৈরি করতে পেরেছিলেন নিজস্ব বলয়। যা হয়তো খুব কম অভিনেতাই পারেন।
আইনিউজ/এইচএ আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























