ঢাকা, বৃহস্পতিবার   ১৪ মে ২০২৬,   বৈশাখ ৩০ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৪৬, ২১ মে ২০২১
আপডেট: ২২:৫৮, ২১ মে ২০২১

শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান রণধীর কুমার দেব আর নেই

রণধীর কুমার দেব

রণধীর কুমার দেব

শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা রণধীর কুমার দেব আর নেই। তিনি আজ শুক্রবার (২১ মে) বেলা দেড়টার দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। 

পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। উন্নত চিকিৎসার জন্য ভারতেও চিকিৎসা নিয়েছিলেন। সম্প্রতি ভারত থেকে চিকিৎসা শেষে দেশের আসার পর তাঁর শারীরিক অবস্থা খারাপের দিকে যাচ্ছিলো। 

আজ শুক্রবার (২১ মে) সকাল থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তাঁকে দ্রুত ঢাকা এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় বেলা দেড়টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

রণধীর কুমার দেব শ্রীমঙ্গল উপজেলার তিনবারের নির্বাচিত চেয়ারম্যান এবং সাতগাঁও ইউনিয়নের সাত বারের ইউপি চেয়ারম্যান। 

তিনি মৌলভীবাজারে জেলা আওয়ামী লীগ সদস্য এবং শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।

তারঁ মৃত্যুতে সর্বস্তরের মানুষ শোক ও শ্রদ্ধা জানিয়েছেন।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়