ঢাকা, রোববার ৩০ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৫ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২১:৫৬, ২৮ আগস্ট ২০২১
আপডেট: ০০:৩২, ২৯ আগস্ট ২০২১

সদর হাসপাতালে পড়ে আছেন অসহায় বৃদ্ধ, ‘সব দায়িত্ব কি পুলিশের?’

মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে পড়ে আছেন স্বজনহীন এক বৃদ্ধ। তাকে এসে দেখার কেউ নেই।

পুলিশ সূত্রে জানা যায়, বৃদ্ধের স্বজনদের খবর দেওয়া হয়েছে। কিন্তু ছেলে দেখতে আসেন নি, তিনি বাবাকে ত্যাজ্য করেছেন। বাবার প্রতি তার এতোটুকুও দরদ নেই। এদিকে বৃদ্ধের স্ত্রীও তাকে তালাক দিয়েছেন।

সরেজমিনে শুক্রবার (২৭ আগস্ট) সন্ধ্যায় মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে গিয়ে দেখা যায়, হাসপাতালের ওয়ার্ডের ফ্লোরে একটি বেডে পড়ে আছেন ষাটোর্ধ্ব এই বৃদ্ধ। হাতে স্যালাইন লাগানো, নাক দিয়ে দেয়া হচ্ছে তরল খাবার। পাশেই তার তদারকি করছেন মৌলভীবাজার মডেল থানার উপ-পরিদর্শক মহসিন ভূঁইয়া।

উপ-পরিদশক মহসিন ভূঁইয়া আইনিউজকে বলেন, বৃহস্পতিবার (২৬ আগস্ট) আনুমানিক সন্ধ্যা ৭টায় তাঁকে হাসপাতালের বারান্দায় অজ্ঞান অবস্থায় দেখা যায়। তিনি এখন পর্যন্ত কথাও বলতে পারছেন না।

তিনি বলেন, রাত সাড়ে ১০ দিকে আমাদের কাছে খবর আসে হাসপাতালে বারান্দায় অজ্ঞান অবস্থায় পরিচয়হীন এক বৃদ্ধ পড়ে আছেন। তখন আমি হাসপাতালে যাই। হাসপাতালের কম্পাউন্ডারকে জিজ্ঞাসা করলে জানায়, ‍‍‘ডাক্তার ম্যাডামকে জানিয়েছি, তিনি কিছু বলেননি, তাই আমরাও আর কিছু করিনি।’ মহসিন ভূঁইয়া আইনিউজকে বলেন, পরে অজ্ঞাত দেখিয়ে তাকে হাসপাতালে ভর্তি করি। এখন তিনি মেডিসিন বিভাগের ৭ নং ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।

জানা যায়- পরে বৃদ্ধের ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করে পুলিশ। তার নাম আব্দুল মোতালেব (৬০)। তিনি ঢাকার কামরাঙ্গীর চর এলাকায় ৭ নং ওয়ার্ডের মনিবাগ গ্রামের বাসিন্দা।

মহসিন ভূঁইয়া বলেন, বৃদ্ধের পরিচয় পাওয়া গেছে। তার কেউ নেই, যারা আছে তারা তাকে নিতে রাজি না। বৃদ্ধের মানসিক সমস্যাও আছে। ৬ মাস আগে তিনি নিখোঁজও হন। তার স্ত্রী তাঁকে অনেক আগেই তালাক দিয়ে চলে গেছেন। তার এক ছেলে ১৯ বছরের, সে বাবাকে ছেড়ে চলে গেছে। এখন কেউ তাকে নিতে চাচ্ছে না। বৃদ্ধ কথাও বলেতে পারছেন না। নাক দিয়ে খাবার দেয়া হচ্ছে। সমাজসেবার অর্থায়নে তার পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। আমরা তার পরিবারকে বুঝানোর চেষ্টা করছি, যাতে তারা এসে বৃদ্ধকে নিয়ে যায়।

এদিকে হাসপাতালে ভর্তি এই বৃদ্ধের পাশের বেডের এক রোগীর আত্মীয় বলেন, মনে হচ্ছে সব দায়িত্ব পুলিশের। খবর নেওয়ার কেউ নেই। তিনি প্রশ্ন করেন ‘সব দায়িত্ব কি পুলিশের?’। 

আইনিউজ/কামরুল হাসান শাওন/এসডি

মৌলভীবাজারে আইনিউজের ভিডিও-

সদর হাসপাতালে পড়ে আছেন অসহায় বৃদ্ধ, দেখার নেই কেউ

দেড় লাখ টাকা চেয়েছিলো, পঞ্চাশ হাজার পাঠিয়েছি। চার দিন পর আজ পেলাম লাশ!

এক নজরে, বিশুদ্ধ রাজনীতিবিদ- বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান

মৌলভীবাজারে এক হাজার পিস ইয়াবাসহ আটক ৪

মৌলভীবাজারে জাতির পিতার পদচিহ্ন নিয়ে ‘খুঁজে ফিরি পিতার পদচিহ্ন’

২৩ মিনিট ২৩ সেকেন্ডে মৌলভীবাজার শহর পরিভ্রমণ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়