ঢাকা, সোমবার   ১১ মে ২০২৬,   বৈশাখ ২৮ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১৯:১৯, ৩১ আগস্ট ২০২১
আপডেট: ১৯:৩২, ৩১ আগস্ট ২০২১

মৌলভীবাজারে স্বাস্থ্য সুরক্ষায় মাস্ক পরিধান বিষয়ক কর্মশালা

‘মাস্ক আমার, সুরক্ষা সবার’ এই স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারে কোভিড-১৯ বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে এই কর্মশালায় বিভিন্ন পেশাজীবী অংশ নেন। 

মঙ্গলবার (৩১ আগস্ট) মৌলভীবাজার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বিকেল ৩টায় ঘন্টাব্যাপী কর্মশালাটি অনুষ্ঠিত হয়।  এতে  জেলার সর্বত্র স্বাস্থ্য সুরক্ষায় মাস্ক পরিধান নিশ্চিত করতে বিভিন্ন করণীয় বিষয়ে আলোচনা  হয়। 

মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে  প্রধান অতিথির (অনলাইন মাধ্যমে) বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় কমিশনার মো.খলিলুর রহমান। 

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন- সকল অফিস-আদালতে সবার মাঝে মাস্ক পড়া নিশ্চিত করতে হবে। মাস্ক ছাড়া কোনো অফিসে সেবা প্রদান করা যাবে না। সেক্ষেত্রে কর্মশালায় অংশগ্রহকারি সবাইকে এবিষয়ে কাজ করার আহবান জানান। 

শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (জেনারেল) তানিয়া সুলতানা। কর্মশালার বিষয়বস্তু নিয়ে একটি প্রেজেন্টেশন তুলে ধরেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার আরিফুল ইসলাম। প্রতিষ্ঠান ও ব্যক্তি উদ্যোগে মাস্ক বিতরণের তথ্য অনলাইনে নিবন্ধন বিষয়ে প্রেজেন্টেশন করেন জেলা আইসিটি বিভাগের প্রোগ্রামার ইঞ্জি. আবু কাওছার।

কর্মশালায় অংশগ্রহকারীদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)  জিয়াউর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কাজী লুৎফুল বারি, জেলা মৎস্য কর্মকর্তা এমদাদুল হক,  মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত, সদর উপজেলার একাটুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান। 

কর্মশালা শেষে শহরের চারটি গুরুত্বপুর্ণ স্থানে সচেতনতার অংশ হিসেবে পথচারিদের মাঝে মাস্ক বিতরণ করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

আইনিউজ/টিজে/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ