কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট: ১৯:৫২, ৩১ আগস্ট ২০২১
কমলগঞ্জে মহিলা আওয়ামী লীগের আলোচনা সভা ও মিলাদ মাহফিল
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৩১ আগস্ট) বিকাল ৪ টায় কমলগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম এর বাসভবনের সম্মুখে উপজেলা মহিলা আওয়ামীলীগের সিনিয়র সদস্য মিনারুন্নাহার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মো. রফিকুর রহমান।
উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি আছলম ইকবাল মিলন, সহ সভাপতি অধ্যক্ষ নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুনিম তরফদার, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মো. সানোয়ার হোসেন, মহিলা বিষয়ক সম্পাদিকা এডভোকেট রোকসানা আক্তার, সহ দপ্তর সম্পাদক হামিদুর রহমান চৌধুরী বাবর, সদস্য রাসেল মতলিব তরফদার, মহিলা আওয়ামী লীগ সদস্য রুবিনা আক্তার প্রমুখ। পরে এক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
আইনিউজ/প্রনীত রঞ্জন দেবনাথ/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























