ঢাকা, বৃহস্পতিবার   ১৪ মে ২০২৬,   বৈশাখ ৩১ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫৯, ৩১ আগস্ট ২০২১
আপডেট: ২৩:৪৯, ৩১ আগস্ট ২০২১

মৌলভীবাজারে ধরা পড়েছে ভার্চুয়াল জগতের এক সক্রিয় জঙ্গি (ভিডিও)

ভার্চুয়াল জগতের এক সক্রিয় জঙ্গি সদস্য মো. আজিজুর রহমান জাহিন (১৯)।

ভার্চুয়াল জগতের এক সক্রিয় জঙ্গি সদস্য মো. আজিজুর রহমান জাহিন (১৯)।

মৌলভীবাজারে ধরা পড়েছে ভার্চুয়াল জগতের এক সক্রিয় জঙ্গি। তার নাম মো. আজিজুর রহমান জাহিন (১৯)। সে নিজেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার-আল-ইসলামের সংগঠক হিসেবে দাবি করতো। সে স্থানীয় কওমী মাদ্রাসার শিক্ষার্থী।

তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অনলাইনে আনসার-আল ইসলামের উগ্রপন্থি মতাদর্শ প্রচার প্রচারণা চালিয়ে আসছিলো। একইসাথে দলে লোক ভেড়াতে সক্রিয় ছিলো জাহিন।

আইনিউজকে মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া বিষয়টি জানিয়েছেন।

গত ২৫ আগস্ট ভোরে মৌলভীবাজার সদর উপজেলার জগন্নাথপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। ঢাকা থেকে আসা পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ) তাকে আটক করে। এ ঘটনায় সেদিনই মৌলভীবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করেছে এটিইউ। বিষয়টি আইনিউজকে নিশ্চিত করেছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক।

পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া বলেন, অভিযানে তার কাছ থেকে একটি মোবাইল ফোন, বিপুল পরিমাণ উগ্রবাদী বই, প্রশিক্ষণ ও কৌশল বিষয়ক ম্যানুয়াল, প্রচারপত্রের সফট কপি, সংরক্ষিত ভিডিও, প্রিন্টেড বই জব্দ করা হয়েছে।

পুলিশ সুপার বলেন, তার কাছ থেকে আরও তথ্য উদঘাটন করা হয়েছে। তদন্তের স্বার্থে সেগুলো এখন প্রকাশ করা হচ্ছে না।

তালেবানের সাথে বা আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠীগুলোর সাথে জাহিনের কোনও সম্পর্ক আছে কি না জানতে চাইলে পুলিশ সুপার আইনিউজকে বলেন, সেরকম কোনও তথ্য পাওয়া যায়নি। তবে তার মতাদর্শে লোক ভেড়াতে সে অনলাইনে সক্রিয় ছিলো।

বর্তমানে তাকে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ) ঢাকায় জিজ্ঞাসাবাদ করছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

আইনিউজের ভিডিওতে দেখুন বিস্তারিত-

আইনিউজ/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়