ঢাকা, রোববার   ১০ মে ২০২৬,   বৈশাখ ২৭ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৮:১৪, ১ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ১৯:৪০, ১ সেপ্টেম্বর ২০২১

মৌলভীবাজারে বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মৌলভীবাজারে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মৌলভীবাজারে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মৌলভীবাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বুধবার (১ সেপ্টেম্বর) জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন বিএনপির নেতাকর্মীরা। 

দিনটি উপলক্ষে সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের গ্রামের বাড়ি বাহারমর্দানে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফয়জুল করিম ময়ুন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক। এছাড়া সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মিজানুর রহমান নিজাম। 

সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি সাবেক ছাত্র নেতা ফয়সল আহমদ, মো. হেলু মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বকসী মিছবাউর রহমান, আলহাজ মতিন বক্স, যুগ্ম সম্পাদক আব্দুর রহিম রিপন, জেলা যুবদল সভাপতি জাকির হোসেন উজ্জ্বল, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জি এম এ মুক্তাদির রাজু, সৈয়দ ফয়সল আহমদ, মোস্তাক আহমদ রুহিন,আজমল আমিন তরফদার, রকিব খানসহ সদর উপজেলার ১২টি ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ