ঢাকা, সোমবার   ১১ মে ২০২৬,   বৈশাখ ২৭ ১৪৩৩

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ২২:০৬, ১ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ২২:৫৪, ১ সেপ্টেম্বর ২০২১

শ্রীমঙ্গলে একরাতে ৮ দোকানের শাটার-তালা ভেঙে চুরি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক রাতে ৮টি দোকানে সাটার ও তালা ভেঙ্গে চুরির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৩১ আগস্ট) দিবাগত রাতে শহরের বিভিন্ন এলাকায় এ ঘটনাটি ঘটে। এতে পর্যটন শহর শ্রীমঙ্গলে চাঞ্চল্য সৃষ্টি হয়। ব্যবসায়ীদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক।

স্থানীয় ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে , শ্রীমঙ্গল শহরের রাতে ৮টি দোকান সাটার ও তালা ভেঙ্গে চুরি হয়েছে। চোরেরা ওই ৮ টি দোকান থেকে ক্ষয়ক্ষতি সহ প্রায় দুই লক্ষ টাকার  মালামাল চুরি হয়েছে।

শহরতলীর উকিলবাড়ী রোডের ওয়াটারলিলির মালিক রিয়াদ হোসেন বলেন, সকালে দোকান খুলতে এসে দেখেন তালা ভাঙা। তিনি জানান, তার দোকানে রক্ষিত ২৭ হাজার টাকা ও কিছু মালামালসহ মোট ৫০ হাজার টাকা ক্ষতি সাধিত হয়।

মিশন রোডের দেবনাথ মেডিক্যাল হলের তালা ভেঙে ক্যাশে রাখা ৬ হাজার টাকা ও কিছু মেডিসিনসহ মোট ৭ হাজার টাকা, রুপশপুরের প্রীতি এন্ড প্রিয়া ভেরাইটিজ স্টোর থেকে নগদ ১০ হাজার টাকা ও ২০ হাজার টাকার মোবাইল কার্ড, রামকৃষ্ণ মিশন সড়কের শী লেডিস টেইলার্স থেকে নগদ ১২ হাজার টাকা ও ৫ থেকে ৬ হাজার টাকার কাপড়, কলেজ সড়কের ছাদ ভ্যারাইটিজ স্টোর থেকে নগদ ৬০০ টাকা ও একটি মোবাইল, কলেজ সড়কের পূরবী এন্টারপ্রাইজ থেকে ৪ হাজার ৫০০ টাকার সিগারেট ও নগদ ১ হাজার ৫০০ টাকা, কলেজ সড়কের আয়ুশ ডিজিটাল স্টুডিও থেকে নগদ ৩ হাজার ২০০ টাকা, কলেজ সড়কের সুহাসীনি ফার্মেসী থেকে নগদ ২ হাজার ৬০০ টাকা নিয়ে যায় চোরের দল।

ছাদ ভ্যারাইটিজ স্টোরের মালিক তুহিন চৌধুরী জানান, রাত দুইটা ২২ মিনিটের দিকে তার দোকানে চোর প্রবেশ করে একটি মোবাইল ফোন ও কিছু টাকা নিয়ে যায় চোরেরা।

এদিকে সিসিটিভির ফুটেজে দেখা যায় রাত ৩টা ৪৫ মিনিটের দিকে একজন লোক ওয়াটার লিলি ফুড স্টোর দোকানে প্রবেশ করে এবং তিনটা ৫১ মিনিট পর্যন্ত সেখানে অবস্থান করে, দোকানে প্রবেশ করে ওই লোককে ক্যাশবাক্স থেকে টাকা নিয়ে যেতে দেখা যায়।

অন্যদিকে ব্যবসায়ীরা শ্রীমঙ্গলে দোকান চুরি বন্ধের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীমঙ্গল ব্যবসায় সমিতি ও শ্রীমঙ্গল প্রশাসনের সাধ্য অনুযায়ী হস্তক্ষেপ কামনা করছেন।

শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নয়ন কারকুন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, আমরা সিসিটিভি ফুটেজসহ আলামত সংগ্রহ করছি। অপরাধীদের আটকের জন্য তদন্ত চলমান রয়েছে।

আইনিউজ/শাফায়াত/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ