মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারে সাইফুর রহমানের ১২তম মৃত্যুবার্ষিকী পালন
মৌলভীবাজারে সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের ১২তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। জেলা বিএনপির আয়োজনে রোববার (৫ সেপ্টেম্বর) এক স্মরণসভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান, সহ-সভাপতি এম এ মুকিত,সদস্য মোশারফ হোসেন বাদশা, সহ-সম্পাদক আব্দুল রকিব সাবু, মুহিতুর রহমান হেলাল, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান মজনু, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ইয়াওর আহমেদ, সহ দপ্তর সম্পাদক আবুল কালাম বেলাল, পৌর বিএনপির সাবেক আহবায়ক আব্দুল হক,সদস্য সামছুল হক সামা, আব্দুর রশিদ, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক সেলিম সালাউদ্দিন, এ এম নিশাত, সদর উপজেলা বিএনপি নেতা ওয়াহিদুর রহমান জুনেদ, জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক মোনাহিম কবির, সদস্য ও ইউপি মেম্বার সাহাদ আহমদ, সদর উপজেলা বিএনপিরঅর্থ সম্পাদক মুহিবুর রহমান দিপলু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, সদর উপজেলা বিএনপির সদস্য শাহ ইমরান সাজু, জেলা ছাত্রদলের সহ সভাপতি রিপন মিয়া, যুগ্ম আহবায়ক শাহ আলম, জেলা জিয়া মঞ্চের সদস্য সচিব মতিউর রহমান শিমুল, সাবেক ছাত্রনেতা সৈয়দ তানভীর আলী, মৌলভীবাজার জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক তাজুদ আহমেদ দপ্তর সম্পাদক রুমেল আহমেদ মাসুম, টিটু মিয়া, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিবকামরুল হাসান সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৩২ সালের ৬ অক্টোবর, মৌলভীবাজার শহরের বাহারমর্দানে এম সাইফুর রহমানের জন্ম। তার বাবা মোহাম্মদ আব্দুল বাছির, মা তালেবুন নেছা। তিন ভাইয়ের মধ্যে সবার বড় ছিলেন তিনি। ছয় বছর বয়সে তার বাবা মারা যান। সে সময় তার অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করেন চাচা মোহাম্মদ সফি।
মনে আছে অর্থমন্ত্রী সাইফুর রহমানের কথা? (ভিডিও)
গ্রামের মক্তব ও পাঠশালার শিক্ষা শেষ করে সাইফুর রহমান ১৯৪০ সালে জগৎসী গোপালকৃষ্ণ উচ্চ ইংরেজি বিদ্যালয়ে ভর্তি হন। ১৯৪৯ সালে তিনি কৃতিত্বের সঙ্গে মেট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন। সিলেটের এমসি কলেজ থেকে আইকম পাস করে ১৯৫১ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ১৯৫৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জনের পর তিনি বার অ্যাট ল পড়তে চলে যান লন্ডনে। তবে সেখানে পৌঁছানোর পর তিনি বার অ্যাট ল না পড়ে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি বিষয়ে পড়ালেখা করেন।
১৯৫৯ সালে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসের ফেলোশিপ অর্জন করেন সাইফুর রহমান। এছাড়া, তিনি আর্থিক ও মুদ্রানীতি এবং উন্নয়ন অর্থনীতিতে বিশেষায়িত শিক্ষা গ্রহণ করেন।
১৯৬০ সালের ১৫ জুলাই বেগম দূররে সামাদ রহমানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সাইফুর রহমান। ২০০৩ সালে তার স্ত্রী মারা যান। তিন পুত্র ও এক কন্যা সন্তানের জনক সাইফুর রহমান ২০০৯ সালের ৫ সেপ্টেম্বর এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন। তার শেষ ইচ্ছানুযায়ী বাহারমর্দনে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























