কমলগঞ্জ প্রতিনিধি
আপডেট: ১৬:২৬, ৬ সেপ্টেম্বর ২০২১
কমলগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে চলছে ব্যাপক প্রস্তুতি
শিক্ষাপ্রতিষ্ঠানকে পাঠদান উপযোগী করতে কমলগঞ্জে চলছে পরিচ্ছন্নতার কাজ
করোনাভাইরাস পরিস্থিতির কারণে টানা ১৮ মাস বন্ধ থাকার পর সরকারি নির্দেশনায় আগামী ১২ সেপ্টেম্বর থেকে খুলছে সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠান। এজন্য মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে পাঠদান উপযোগী করতে ঝোঁপঝাড় পরিষ্কার পরিচ্ছন্ন, শ্রেণিকক্ষ ধোয়া মোছাসহ ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে।
আগামী ৮ সেপ্টেম্বরের মধ্যেই সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে শিক্ষা উপযোগী করতে হবে এমনই তথ্য জানান প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা।
সরকারিভাবে বিদ্যালয় খোলার ঘোষণার পর কমলগঞ্জের ১৫২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২২টি মাধ্যমিক বিদ্যালয়, ৫টি মাদ্রাসা, ৮টি জুনিয়র বিদ্যালয়, ৪টি কলেজ খোলার প্রস্তুতি শুরু হয়েছে। সবগুলো শিক্ষা প্রতিষ্ঠান পরিষ্কার পরিচ্ছন্ন, শ্রেণিকক্ষ পরিচ্ছন্ন করা হচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠানের সীমানা প্রাচীরের ভেতর ও বাহিরের ঝোঁপঝাড়ও পরিষ্কার করা হচ্ছে। অফিস, শিক্ষক মিলনায়তন কক্ষ, প্রাঙ্গণ সবই জীবাণুনাশক ছিটিয়ে রাখা হচ্ছে।

কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ভান্ডারীগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশেদ আলী আইনিউজকে বলেন, ‘সরকারি ঘোষণার পর শিক্ষা বিভাগ থেকে তাদেরকে জানানো হয়েছে বিদ্যালয়কে জীবাণুমুক্ত করে পাঠদান উপযোগী করে রাখার জন্য। আগামী ৮ সেপ্টেম্বরের মধ্যে তাদের এ কাজ সম্পন্ন করতে হবে।’
কমলগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম তালুকদার শিক্ষাপ্রতিষ্ঠানের খোলার প্রস্তুতি রাখার বিষয়টি নিশ্চিত করে আইনিউজকে বলেন, ‘আগামী ৮ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান পাঠদান উপযোগী করে প্রস্তুত রাখতে হচ্ছে। এদিকে তাদের নজরদারি রয়েছে। তাছাড়া সকল বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মানার বিষয়টি নিশ্চিত করার জন্য নির্দেশ দেয়া হয়েছে। ইতিমধ্যে উপজেলার প্রায় ৯৫ শতাংশ শিক্ষকের করোনা টিকা দেয়াও সম্পন্ন হয়েছে।’
এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশেকুল হক বলেন, ‘সরকারি নির্দেশনা অনুসারে শিক্ষাপ্রতিষ্ঠান প্রস্তুত কিনা ও নির্দেশনা মতো পরিচালিত হবে কিনা সেদিকে উপজেলা প্রশাসন কঠোর নজরদারি করছে এবং করবে।’
আইনিউজ/রুহুল ইসলাম হৃদয়/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























