ঢাকা, সোমবার   ১১ মে ২০২৬,   বৈশাখ ২৭ ১৪৩৩

কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৫৯, ৭ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ২০:০৯, ৭ সেপ্টেম্বর ২০২১

কমলগঞ্জে হতদরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ

সেলাই মেশিন বিতরণ

সেলাই মেশিন বিতরণ

মৌলভীবাজারের কমলগঞ্জে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে যাকাত বোর্ডের অর্থায়নে প্রশিক্ষণ সমাপ্তকারী ৯ জন হতদরিদ্র মহিলার মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। 

উপজেলার শমশেরনগর ইসলামিক মিশনের আয়োজনে মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় আলোচনা সভা শেষে প্রশিক্ষণ সমাপ্তকারী মহিলাদের মাঝে ৯টি সেলাই মেশিন বিতরণ করা হয়।

শমশেরনগর ইসলামিক মিশন এর প্রধান ও সিনিয়র মেডিকেল অফিসার ডা. মোহেব্বুল হকের সভাপতিত্বে ও প্রোগ্রাম অফিসার মো. মুমিনুল হকের পরিচালনায় যাকাত বোর্ড কর্তৃক ২০১৯-২০২০ অর্থ বছরের সেলাই প্রশিক্ষণপ্রাপ্ত মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণী আলোচনা অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শমশেরনগর ইউপি সদস্য রায়হান ফারুক, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি নূরুল মোহাইমীন মিল্টন, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি প্রনীত রঞ্জন দেবনাথ, সাংবাদিক সমিতির সহ-সাধারন সম্পাদক জয়নাল আবেদীন প্রমুখ। বক্তব্য রাখেন প্রশিক্ষক মো. আব্দুল খালিক।

আইনিউজ/প্রনীত রঞ্জন দেবনাথ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ