কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট: ২০:০২, ৭ সেপ্টেম্বর ২০২১
কমলগঞ্জে বজ্রপাতে চা শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি
বজ্রপাতে মৌলভীবাজারের কমলগঞ্জে বরুন কন্দ (২৮) নামে এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫ টায় প্রচন্ড বৃষ্টিপাতের সময় বজ্রপাতে তার মৃত্যুর ঘটনাটি ঘটে।
বরুন উপজেলার ইসলামপুর ইউনিয়নের কুরমা চা বাগানের ফাঁড়ি বাগান কুরঞ্জি বাগানের চা শ্রমিক বিরবল কন্দের ছেলে।
ইসলামপুর ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, মঙ্গলবার প্রচন্ড বৃষ্টিপাতের সময় বজ্রপাত হয়েছে। তখন বজ্রপাতে কুরঞ্জি চা বাগানের শ্রমিক বরুন কন্দ ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন মনু-ধলই ভ্যালির (অঞ্চল) কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক নির্মল দাশ পাইনকা বলেন, ‘চা বাগানের প্লান্টেশন এলাকায় থাকা অবস্থায় এ দূর্ঘটনাটি ঘটে।’
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাকৃতিক দুর্ঘটনা বিধায় লাশের ময়নাতদন্ত করা হয়নি।
আইনিউজ/রুহুল ইসলাম হৃদয়/এসডি
আইনিউজের ভিডিওতে দেখুন মৌলভীবাজারের বিভিন্ন খবর
কুলাউড়ায় মাইক্রোবাসে ট্রেনের ধাক্কা, বিয়েতে যাওয়ার পথে শিশুসহ ৩ জনের মৃত্যু
মনে আছে অর্থমন্ত্রী সাইফুর রহমানের কথা?
মৌলভীবাজারে খাসি জনগোষ্ঠীর পানজুম ধ্বংস ও শারীরিক আঘাতের প্রতিবাদ
মৌলভীবাজারে ধরা পড়েছে ভার্চুয়াল জগতের এক সক্রিয় জঙ্গি
লা লিগায় মৌলভীবাজারের ছেলে জিদান
দেড় লাখ টাকা চেয়েছিলো, পঞ্চাশ হাজার পাঠিয়েছি। চার দিন পর আজ পেলাম লাশ!
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























