রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট: ২৩:০৬, ৭ সেপ্টেম্বর ২০২১
স্কুল খোলার খবরে চা বাগানের শিশুদের আনন্দ
অভিভাবকের সাথে চা শ্রমিক শিক্ষার্থী।
দীর্ঘদিন পর স্কুলের তালা খুলবে। এমন খবরে শিক্ষার্থীদের মাঝে আনন্দ বিরাজ করছে। এ আনন্দের ঢেউ লেগেছে পিছিয়ে পড়া চা শ্রমিক জনগোষ্টির শিশুদের মাঝেও। স্কুল খুলবে কি না নিশ্চিত হওয়ার জন্য সকালে স্কুলে উপস্থিত হয় মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার মাথিউরা চা বাগানে অবস্থিত মাথিউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সোমবার (৬ সেপ্টেম্বর) তারা প্রধান শিক্ষককের কাছ থেকে স্কুল খোলার বিষয়টি নিশ্চিত হয়ে বাড়িতে এসে মা বাবার সাথে আনন্দ বিনিময় করে। আহা! স্কুল খুলবে কি আনন্দ! তারা পাড়া মহল্লা মাতিয়ে তুলছে।
স্কুলের সামনে শিক্ষার্থীরা।
এমন দৃশ্যই দেখা গেছে মাথিউরা চা বাগানের বাড়ি গুলোতে।
ওই স্কুলে রয়েছে ২৭৩ জন ছাত্র ছাত্রী ও চারজন শিক্ষক। কথা হয় শিক্ষার্থী শিউলি, বৃষ্টি, সাবিত্রী, আকাশ ও বিশ্বজিতের সাথে। তারা বলে, অনেক দিনপর স্কুলের তালা খুলবে মনে আনন্দ লাগছে। এতো দিন পর আমরা আবার পড়ার টেবিলে বসব। স্কুলে যাব বন্ধুবান্ধবের সাথে দেখা হবে। আহা! কি আনন্দ, কি মজা হবে।

৯ নং শ্রমিক লাইনের বাসিন্দা অভিভাবক রামজিৎ রবিদাস বলেন, স্কুল খুলে যাবে এমন খবর শুনে খুব আনন্দ লাগছে। স্কুল বন্ধ থাকায় বাচ্চারা খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকতো। ঠিকমত খাওয়া-দাওয়াও করতো না। শিশুরা উশৃঙ্খল জীবনের দিকে যাচ্ছিলো। এখন তাদের মাঝে শৃঙ্খলা ফিরে আসবে।
মহিলা অভিভাবক পার্বতী রবিদাস বলেন, স্কুলের তালা খুলবে শুনে খুব আনন্দ লাগছে। ছেলে মেয়েরা আবার পড়ার টেবিলে বসবে। বন্ধ থাকায় ভাই-বোনে বাড়িতে ঝগড়া করে। ঠিকমত নাওয়া-খাওয়া নেই। খেলাধূলা নিয়ে দিন কাটায়। স্কুল খুলে দিলে নিয়মিত খাওয়া-দাওয়া করবে, জীবনটা রুটিন কাজের মধ্যে আসবে। এতে আমরা অভিভাবকরা নিস্তার পাবো।

মাথিউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অর্জুন গৌড় বলেন, আমার বিদ্যালয় চা বাগানে অবস্থিত এখানে চা শ্রমিকদের ছেলে মেয়েরা পড়ালেখা করে। আমার বিদ্যালয়ে ২৭৩ জন ছাত্রছাত্রী ও ৪ জন শিক্ষক রয়েছন। শিক্ষার্থীরা খুবই আন্তরিক, খবর পেলে দৌড়ে স্কুলে আসে। স্কুলে আসার আগ্রহ অনেক বেশী। ১২ সেপ্টেম্বর স্কুল খোলার খবর শুনার পর থেকে প্রতিদিনই খবর নেয়। তারা নিশ্চিত হয়ে আনন্দে আটখানা।
আইনিউজ/এসডি
আইনিউজের ভিডিওতে দেখুন মৌলভীবাজারের বিভিন্ন খবর
কুলাউড়ায় মাইক্রোবাসে ট্রেনের ধাক্কা, বিয়েতে যাওয়ার পথে শিশুসহ ৩ জনের মৃত্যু
মনে আছে অর্থমন্ত্রী সাইফুর রহমানের কথা?
মৌলভীবাজারে খাসি জনগোষ্ঠীর পানজুম ধ্বংস ও শারীরিক আঘাতের প্রতিবাদ
মৌলভীবাজারে ধরা পড়েছে ভার্চুয়াল জগতের এক সক্রিয় জঙ্গি
লা লিগায় মৌলভীবাজারের ছেলে জিদান
দেড় লাখ টাকা চেয়েছিলো, পঞ্চাশ হাজার পাঠিয়েছি। চার দিন পর আজ পেলাম লাশ!
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























