নিজস্ব প্রতিনিধি
আপডেট: ০৮:৩৮, ৮ সেপ্টেম্বর ২০২১
খাসিয়া-বন বিভাগ বিরোধ মেটাতে সম্প্রীতি সমাবেশ
সাম্প্রতিক সময়ে মৌলভীবাজারের কুলাউড়ার খাসিয়া ও গারোপুঞ্জির আদিবাসীর সাথে বন বিভাগের বিরোধের সৃষ্টি হয়। পুঞ্জির জমি বন বিভাগের সামাজিক বনায়নের আওতায় নিয়ে আসায় বন বিভাগ ও স্থানীয় একশ্রেণীর মানুষের সাথে এ বিরোধ থেকে হামলা, সংঘর্ষ এমনকি পুঞ্জির পানগাছ কেটে ফেলার ঘটনাও ঘটেছে। এমন অবস্থায় পুঞ্জির গারো ও খাসিদের সাথে বন বিভাগের বিরোধ নিষ্পত্তি করতে ‘সম্প্রীতি সমাবেশ’ করা হয়েছে।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) কুলাউড়ার কর্মধা ইউনিয়নের ক্ষুদ্র নৃগোষ্ঠী কমিউনিটি সেন্টারে এ সমাবেশের আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে ১১টা থেকে ১টা পর্যন্ত চলমান এ সম্প্রীতি সমাবেশে সভাপতি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম ফরহাদ, প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া ও কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সফি আহমদ।
এসময় অন্যান্যদের মাঝে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম, কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওছার দস্তগীর, কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায়, কর্মধা ইউপির চেয়ারম্যান এম এ রহমান, পৃথিমপাশা ইউপির চেয়ারম্যান নওয়াব আলী বাকর খান, বন বিভাগের কুলাউড়ার রেঞ্জ কর্মকর্তা রিয়াজ উদ্দিন, স্থানীয় খাসিয়া-গারোদের আন্তপুঞ্জি উন্নয়ন সংগঠন কুবরাজের সাধারণ সম্পাদক ফ্লোরা বাবলি তালাং, বন বিভাগের উপকারভোগী হারিছ আলী প্রমুখ।
সমাবেশে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া বলেন, প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে নাগরিকদের অধিকার, নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ নিশ্চিত করা তাদের কর্তব্য। তবে নাগরিকদের ক্ষতি করে, প্রাকৃতিক বন ধ্বংস করে সামাজিক বনায়ন করা যাবে না। যাঁদের ভূমির দলিল নেই, তাঁদেরও থাকার অধিকার আছে।
জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, পরিবারে কোনও সমস্যা হলে সেটি মিমাংসা করতে হয়। এ অঞ্চলে বাস করছে ১০ হাজার ক্ষুদ্র জাতিগোষ্ঠী। তাদের অধিকার নিশ্চিত করাও আমাদের দায়িত্ব। এ বিষয়টি মিমাংসা করতে না পারলে এটা আমাদের জন্য লজ্জার বিষয় হয়ে দাঁড়াবে।
পরে এ ব্যাপারে জেলা প্রশাসক বন বিভাগের সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় উপকারভোগী নির্বাচনের ক্ষেত্রে ইউএনওকে প্রধান করে সাত সদস্যের কমিটি গঠনের নির্দেশনা দেন।
আইনিউজ/এসডি
মৌলভীবাজারে খাসি জনগোষ্ঠীর পানজুম ধ্বংস ও শারীরিক আঘাতের প্রতিবাদ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























