ঢাকা, সোমবার   ১১ মে ২০২৬,   বৈশাখ ২৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১২:২৫, ৮ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ১২:২৫, ৮ সেপ্টেম্বর ২০২১

মৌলভীবাজারে করোনা শনাক্তের হার কমে ১৩ শতাংশে

একদিনের ব্যবধানে মৌলভীবাজারে করোনা শনাক্তের হার কমে এসেছে ১৩ শতাংশে, গতকাল এ শনাক্তের হার ছিলো ২৮ শতাংশে। গত ২৪ ঘণ্টায় মৌলভীবাজারে শনাক্ত হয়েছেন ১৯ জন।

বুধবার (৮ সেপ্টেম্বর) সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সেখানে বলা হয়েছে, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে মৌলভীবাজার জেলার ১৪৪ জনের নমুনা পরীক্ষা করে ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৩ দশমিক ২ শতাংশ। এর আগের দিন মৌলভীবাজারে শনাক্তের হার ছিলো ২৮ দশমিক ১ শতাংশ। 

সর্বশেষ আপডেট অনুযায়ী, জেলায় বর্তমানে মোট আক্রান্ত ৭ হাজার ৯০১ জন। ২৪ ঘণ্টায় জেলায় ২৯ জন সুস্থ, মৃত্যুবরণ করেননি কেউ।

নতুন শনাক্ত ১৯ জনের মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের ১১ জন, শ্রীমঙ্গলের ৪ জন, বড়লেখার ১ জন, কুলাউড়ার ৩ জন। এ নিয়ে জেলায় ৭ হাজার ৯০১ জনকে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৯ জন। এদের মধ্যে ২৫ জন মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালের, ৪ জন বড়লেখার। এ নিয়ে মৌলভীবাজারে মোট সুস্থ রোগীর সংখ্যা ৬ হাজার ৪৭১ জন।

গত ২৪ ঘণ্টায় জেলায় কেউ করোনায় মৃত্যুবরণ করেননি। এখন পর্যন্ত করোনায় মৌলভীবাজারে মোট ৭২ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। যাদের মধ্যে রাজনগর ৪ জন, কুলাউড়া ২ জন, বড়লেখায় ৫ জন, কমলগঞ্জে ৫ জন, শ্রীমঙ্গলে ১১ জন, জুড়ী ৫ এবং সদর হাসপাতালের ৪০ জন রয়েছেন।

আইনিউজ/এসডি

আইনিউজের ভিডিওতে দেখুন মৌলভীবাজারের বিভিন্ন খবর

কুলাউড়ায় মাইক্রোবাসে ট্রেনের ধাক্কা, বিয়েতে যাওয়ার পথে শিশুসহ ৩ জনের মৃত্যু

মনে আছে অর্থমন্ত্রী সাইফুর রহমানের কথা?

মৌলভীবাজারে খাসি জনগোষ্ঠীর পানজুম ধ্বংস ও শারীরিক আঘাতের প্রতিবাদ

মৌলভীবাজারে ধরা পড়েছে ভার্চুয়াল জগতের এক সক্রিয় জঙ্গি

লা লিগায় মৌলভীবাজারের ছেলে জিদান

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ