জুড়ী প্রতিনিধি
আপডেট: ১৭:২৩, ৮ সেপ্টেম্বর ২০২১
লাঠিটিলায় বঙ্গবন্ধু সাফারি পার্ক প্রতিষ্ঠায় অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
মৌলভীবাজারের জুড়ী উপজেলার লাঠিটিলায় দেশের তৃতীয় বঙ্গবন্ধু সাফারি পার্ক প্রতিষ্ঠায় উন্নয়ন বিরোধী মহলের অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।
জুড়ী উপজেলার সর্বস্তরের জনসাধারণের ব্যানারে বুধবার (৮ সেপ্টেম্বর) সকালে কামিনীগঞ্জ ও ভবানীগঞ্জ বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জুড়ী উপজেলার ৬৫টি সংগঠনের প্রায় ৪ হাজার মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করেছে।
মানববন্ধন চলাকালে জুড়ী উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. বদরুল হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন জুড়ী উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মাসুক আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালেহ উদ্দিন আহমদ, গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন আহমদ লেমন, পশ্চিমজুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শ্রীকান্ত দাস, জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মাছুম রেজা, মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য মো. বদরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি মাসুক আহমেদ সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা।
এ সময় বক্তরা বলেন লাঠিটিলা বনকে দখলমুক্ত করতে ও বন্যপ্রানিদের রক্ষায় বনমন্ত্রণালয় দেশের ৩য় বঙ্গবন্ধু সাফারি পার্ক প্রতিষ্ঠার পরিকল্পনা গ্রহণ করেছে। ৯৮০ কোটি টাকা ব্যায়ে জুড়ী লাঠিটিলা বনে এ পার্ক স্থাপন করা হবে। কিন্তু সম্প্রতি কিছু উন্নয়ন বিরোধী মহল এ সাফারি পার্ক প্রতিষ্ঠার বিরোধীতা ও অপপ্রচার করায় এর প্রতিবাদ জানান বক্তারা।
লাঠিটিলা বনে বঙ্গবন্ধু সাফারি পার্ক প্রতিষ্টার পরিকল্পনা বাস্থবায়নে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয় মানববন্ধনে। এবং অপপ্রচার বন্ধের আহবান করা হয়।
আইনিউজ/সাইফুল ইসলাম সুমন/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























