মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৮:৫৮, ৮ সেপ্টেম্বর ২০২১
মৌলভীবাজারে পাউরুটিতে টিকটিকি
প্রতীকী ছবি
মৌলভীবাজারে দোকান থেকে পাউরুটি কিনে তার ভিতর টিকটিকি পেলেন শবনম নামের এক নারী। এমন অভিযোগে সিলেটের ফেঞ্চুগঞ্জে পাউরুটি উৎপাদনকারী প্রতিষ্ঠান এশিয়া ফুডসকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদফতর, জেলা কার্যালয়।
আইন অনুযায়ী, অভিযোগকারী শবনম জরিমানার ২৫ শতাংশ ৭ হাজার ৫০০ টাকা পেয়েছেন। বিষয়টি আইনিউজকে নিশ্চিত করেছেন ভোক্তা সংরক্ষণ অধিদফতর মৌলভীবাজারের সহকারী পরিচালক মো. আল আমীন।
তিনি জানান, শহরের চাঁদনীঘাট ব্রিজের পাশে নুসরাত এন্টারপ্রাইজ থেকে পাউরুটি কিনে বাসায় নিয়ে যান শবনম নামের এক ক্রেতা। বাসায় খাবার সময় দেখতে পান পাউরুটির মধ্যে টিকটিকি। এমন অভিযোগ এনে সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলায় অবস্থিত পাউরুটি উৎপাদনদকারী প্রতিষ্ঠান এশিয়া ফুডসের বিরুদ্ধে গত ১৬ আগস্ট লিখিত অভিযোগ দায়ের করেন শবনম।
বুধবার (৮ সেপ্টেম্বর) অভিযোগ নিষ্পত্তির লক্ষে অভিযোগকারী এবং এশিয়া ফুডস কর্তৃপক্ষের উপস্থিতিতে ভোক্তা অধিকারের জেলা কার্যালয়ে এক শুনানী অনুষ্ঠিত হয়। এতে এশিয়া ফুডসের সিলেটের ম্যানেজার আওলাদ হোসেন অভিযোগের দায় স্বীকার করেন।
পরে অভিযোগের সত্যতার প্রেক্ষিতে এশিয়া ফুডসকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া আইন অনুযায়ী অভিযোগকারী শবনমকে জরিমানার ২৫ শতাংশ দেওয়া হয়।
ভোক্তা সংরক্ষণ অধিদফতর মৌলভীবাজারের সহকারী পরিচালক মো. আল আমীন আইনিউজকে বলেন, পাউরুটি উৎপাদনকারী প্রতিষ্ঠান এশিয়া ফুডসের কারখানা তদারকি করে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও অন্যান্য আইনি বিষয়গুলো দেখবে সিলেট ভোক্তা সংরক্ষণ অধিদফতর।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























