কামরুল হাসান শাওন, মৌলভীবাজার
আপডেট: ১৯:৫৩, ৮ সেপ্টেম্বর ২০২১
আকবর হত্যার বিচারের দাবিতে মৌলভীবাজারে মানববন্ধন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৪র্থ বর্ষের মেধাবী শিক্ষার্থী মো. আকবর হোসাইনের খান (রাব্বী) হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় মৌলভীবাজার প্রেসক্লাব চত্ত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় সাধারণ শিক্ষার্থীরা হত্যার বিচার চেয়ে বলেন, আকবর হত্যার এতোদিন হয়ে গেল এখনও পুলিশ বলতে পারছে না আকবর ঢাকা থেকে চট্টগ্রাম ফ্লাইওভার নিচে কিভাবে গেল। তাকে ফ্লাইওভার নিচে পাওয়া গেছে ২৮ আগস্ট, সে মারা গেছে ১ সেপ্টেম্বর। আজ এতোদিন হয়ে গেলো এখন পর্যন্ত কোনও তথ্য পাওয়া যায়নি কেন।
আকবরের বন্ধু ওয়াহীদুর রহমান ডেনি বক্তব্যে বলেন, ২০১৬-১৭ শিক্ষাবর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মৌলভীবাজার থেকে আমি আর আমার বন্ধু আকবর ভর্তির সুযোগ পাই। আকবরের স্বপ্ন ছিল বাংলাদেশ ব্যাংকের এডি হওয়া। আমরা এক রুমেই ছিলাম। ঘটনার দিন সকালে সে বাসা থেকে বের হয়, সারা দিনেও ফোন ধরেনি। রাতে খবর আসে চট্টগ্রাম ফ্লাইওভার নিচে পরে আছে আকবর। কে বা কারা থাকে মেরে ফেলে গেছে।

তিনি বলেন, আজ ১৫ দিন হয়ে গেছে এখন পর্যন্ত পুলিশ বলতে পারছে না কেন এবং কিভাবে সে চট্টগ্রাম ফ্লাইওভারে গেল। তার হত্যাকারী মুক্ত অবস্থায় ঘুরছে। আজ আমার বন্ধু হত্যা হয়েছে, কাল আমি হবো না তার নিশ্চয়তা কি?
উল্লখ্য, গত ২৭ আগস্ট চট্টগ্রামের ফ্লাইওভারের নিচে গুরুতর আহত অবস্থায় পাওয়া যায় আকবরকে। বুধবার (১ সেপ্টেম্বর) চারদিন পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী আকবর হোসাইনের খানের মৃত্যু হয়।
আইনিউজ/কামরুল হাসান শাওন/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























