মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ০০:১০, ৯ সেপ্টেম্বর ২০২১
মৌলভীবাজারে ইংল্যান্ড প্রবাসীদের অর্থায়নে অক্সিজেন সিলিন্ডার বিতরণ (ভিডিও)
মৌলভীবাজারের করোনা রোগীদের চিকিৎসায় ইংল্যান্ড প্রবাসীদের অর্থায়নে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার বিতরণ করা হয়েছে। ইংল্যান্ড প্রবাসী সৈয়দ শামীম ইসলামের আয়োজনে মানবিক এই উদ্যোগ নেওয়া হয়।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১টায় পৌরসভা হলরুমে স্বেচ্ছাসেবী সংগঠনদের মধ্যে অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মৌলভীবাজারের পৌর মেয়র মো. ফজলুর রহমান।
সিরাজুল হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক সৈয়দ হুমায়েদ আলী শাহীন, সাবেক সাধারণ সম্পাদক এসএম উমেদ আলী, ৮নং ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ সেলিম হক, স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আব্দুল মুবীন তুহিন। এছাড়াও মৌলভীবাজারের সামাজিক সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন।
করোনায় মৃতদের দাফন ও সৎকার কাজে নিয়জিত ৮টি স্বেচ্ছাসেবী মধ্যে ৩৭টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়। এরমধ্যে তাকরীম ফাউন্ডেশন মৌলভীবাজার ৫টি, শেখ বোরহান উদ্দিন (রা:) ইসলামী সোসাইটি ৫টি, মানব সেবায় ব্যাডমিন্টন (নবীগঞ্জ) ৬টি, স্বপ্নের ঢেউ ফাউন্ডেশন ৪টি, হক ওয়েলফেয়ার ট্রাস্ট ৪টি, আদর্শ স্পেটিং ক্লাব ২টি, পশ্চিম ধরকাপন জামে মসজিদ ৯টি, মহাজন বাড়ি জামে মসজিদ ২টি অক্সিজেন সিলিন্ডার গ্রহণ করে।
এসময় মেয়র মো. ফজলুর রহমান বলেন, সৈয়দ শামীম ইসলামসহ যারা এই প্রবাসীদের অর্থয়ানে এই অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে পৌরসভার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ। এই স্বেচ্ছাসেবী সংগঠন যারা করানার দুঃসময়ে কাজ করেছে জীবনের ঝুঁকি এখনও করে যাচ্ছে।
মেয়র বলেন, আমরা সবাই মিলে এই শহর সুন্দর করি সবাই মাস্ক ব্যবহার করি। বার বার সাবান দিয়ে হাত দৌত করি তাহলেই করোনা থেকে বাঁচতে পাবো।
ভিডিও-
আইনিউজ/কামরুল হাসান শাওন/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























