মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৬:৫১, ৯ সেপ্টেম্বর ২০২১
মাইক্রোবাসে ট্রেনের ধাক্কা: আহত একজনের মৃত্যু
নিহত কামাল উদ্দিন (ইনসেটে)
মৌলভীবাজারের কুলাউড়ায় মাইক্রোবাসে ট্রেনের ধাক্কার ঘটনায় আহত একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দুর্ঘটনায় প্রাণ গেল তিনজনের।
এর আগে গত রোববার (৫ সেপ্টেম্বর) জানা গিয়েছিল দুর্ঘটনায় মারা গেছেন তিনজন। কুলাউড়া থানা পুলিশ এবং স্থানীয় সূত্র বিষয়টি নিশ্চিত করেন সেদিন। পরবর্তীতে জানা যায়, দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস থেকে ফরিদ আহমদ (৪৫) ও নাবিল (৮) নামে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।
সবশেষ মারা যাওয়া ব্যক্তির নাম কামাল উদ্দিন। ৩৫ বছরের কামাল ওই দুর্ঘটনায় আহত হয়ে সিলেটের একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। সেখানে বুধবার রাতে মারা যান তিনি।
কামাল দুর্ঘটনার দিন মারা যাওয়া ফরিদ উদ্দিনের ভাই। তারা নগরের আম্বরখানা এলাকার লোহারপাড়ার বাসিন্দা।
কামাল উদ্দিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তাদের প্রতিবেশী রিজভী আহমেদ বলেন, ‘দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হয়েছিলেন। চার দিন মৃত্যুর সঙ্গে লড়ে বুধবার রাতে মারা যান।’
ট্রেন দুর্ঘটনায় কামাল ও ফরিদের আরেক ভাই লাবিব আহমদ আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। হাসপাতালে চিকিৎসাধীন আছেন এই পরিবারটির আরও চার সদস্য।
হতাহতদের পারিবারের সদস্যরা জানান, রোববার একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে দুটি মাইক্রোবাসে করে কুলাউড়ার ভাটেরায় যাচ্ছিলেন সিলেট নগরের আম্বরখানার এই পরিবারটি। ভাটেরা এলাকার হোসেনপুর গ্রামে ঢোকার সময় তাদের বহনকারী মাইক্রোবাসগুলোর মধ্যে একটি রেলক্রসিং পার হলেও আরেকটিকে ট্রেন ধাক্কা দেয়।
দ্রুতগতির ট্রেনটি প্রায় আধা কিলোমিটার টেনেহিঁচড়ে নিয়ে যায় মাইক্রোবাসটিকে। দুমড়েমুচড়ে যাওয়া গাড়ি থেকে বের করা হয় ফরিদ ও তার আট বছরের ছেলের মরদেহ।
আইনিউজ/এসডিপি
সংশ্লিষ্ট খবর
বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে লাশ হলেন তিনজন
চলন্ত পারাবত ট্রেন ৫০০ মিটার ধাক্কা দিয়ে নিয়ে যায় যাত্রীবাহী মাইক্রোবাসটিকে
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























