ঢাকা, সোমবার   ১১ মে ২০২৬,   বৈশাখ ২৭ ১৪৩৩

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১৮:২৯, ১১ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ২৩:৩৬, ১১ সেপ্টেম্বর ২০২১

কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল মন্নান আর নেই

কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ও উপজেলা কৃষকলীগের আহ্বায়ক আব্দুল মন্নান।

কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ও উপজেলা কৃষকলীগের আহ্বায়ক আব্দুল মন্নান।

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ও উপজেলা কৃষকলীগের আহ্বায়ক আব্দুল মন্নান (৬৮) শনিবার সকাল সাড়ে ১০টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আলেপুর গ্রামের নিজ বাড়িতে মারা গেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ৪ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

শনিবার (১১ সেপ্টেম্বর) বিকাল সোয়া ৫টায় আলেপুর ঈদগাহ মাঠে মরহুমের জানাযার নামাজ শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি, কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, মৌলভীবাজার জেলা কৃষকলীগের সভাপতি জমসেদ আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছলম ইকবাল মিলন, সাধারণ সম্পাদক এড. এএসএম আজাদুর রহমান, উপজেলা যুবলীগের আহ্বায়ক পৌর মেয়র মো. জুয়েল আহমদ, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক রাসেল মতলিব তরফদার ও হামিদুল হক চৌধুরী বাবর প্রমুখ।

আইনিউজ/প্রনীত রঞ্জন দেবনাথ/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ